Saturday, June 13, 2026

নদী পার হওয়ার সময় আচমকা হড়পা বান! কোনক্রমে বাঁচলেন বাসযাত্রীরা

Date:

Share post:

খরস্রোতা নদী পার হওয়ার সময় আচমকা হড়পা বানে (flash flood) আটকে পড়ল যাত্রীবাহী বাস। আলিপুরদুয়ারের (Alipurduar) মাদারিহাটে বাঙড়ি নদীতে (Bangri river) হড়পা বানের ঘটনায় যদিও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। নিরাপদে বাসের যাত্রীদের বের করে পাড়ে নিয়ে আসা সম্ভব হয়। পরে প্রশাসনের তৎপরতায় বাসটিকে পাড়ে তোলা হয়।

আলিপুরদুয়ার এলাকায় সাধারণত পাহাড়ি নদী পার হয়েই যাত্রী পরিবহন করে বেসরকারি বাসগুলি। নদীতে জল কম থাকায় যাত্রী পরিবহনে কোনও সমস্যা হয় না। তবে প্রতিবছর মাদারিহাটে বাঙড়ি নদীতে হড়পা বান আসে। তাতে দুর্ভোগের শিকার হয় স্থানীয় মানুষজন। ভুটান থেকে নেমে আসা ওই পাহাড়ি নদীকে কোনও ভাবেই বশ করা সম্ভব হয়নি। বুধবার সকালে ভুটান (Bhutan) পাহাড়ে প্রবল বর্ষণের ফলে ফের একবার হড়পা বান আসে বাঙড়ি নদীতে (Bangri river)। আর এদিন আচমকা আসা সেই হড়পা বানে নদীর প্রায় মাঝামাঝিতে আটকে পড়ে একটি যাত্রীবাহী বাস।

আরও পড়ুন: ভূতের আধার! দেশের ১০ কোটি মৃত মানুষের আধার কার্ড এখনও বাতিল হয়নি

ঘটনাটি ঘটেছে মাদারিহাটে জামতলা এলাকায়। ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গেছে টোটোপাড়া থেকে মাদারিহাটগামী ওই বাসের যাত্রীরা। কোনওক্রমে বাস থেকে নেমে প্রাণে বাঁচে যাত্রীরা। নদীর হাঁটু জল পেরিয়ে স্রোতের মধ্যে দিয়ে পাড়ে উঠে আসেন তাঁরা। যাত্রীরা সময়মত বিপদের আঁচ পেয়ে নিরাপদ জায়গায় চলে যাওয়ায় কারো কোনও ক্ষতি হয়নি। নদীর জল কমলে, দুপুর দেড়টা নাগাদ ক্রেন ও পে লোডার দিয়ে নদীতে আটকে পড়া বাসটি তোলা হয়। মাদারিহাট থানার ওসি অসীম মজুমদার জানান, বাস নদীতে আটকে পড়লে সময়মত যাত্রীরা বেরিয়ে আসায় কেনো দুর্ঘটনা ঘটেনি। পরে বাসটিকে নদী থেকে তোলা হয়েছে।

Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...