Sunday, April 5, 2026

ডবল ইঞ্জিনের সরকারের বাংলা-বিদ্বেষ! বুধে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজপথে হাঁটবেন অভিষেকও

Date:

Share post:

ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে বাংলাভাষী তথা বাঙালিদের চূড়ান্ত হেনস্থা। প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল অর্থাৎ বুধবার, কলকাতার রাজপথে মেগা প্রতিবাদ মিছিল করবেন তিনি। সেখানে পা মেলাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা ১ টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে।

বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বললেই, বাঙালি হলেই বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে। তারই প্রতিবাদে পথে নামছে তৃণমূল।

প্রতিবাদ মিছিলের সূচি- কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে মিছিল। কলকাতার পাশাপাশি রাজ্য জুড়েও বেলা ২টো থেকে ৪টে পর্যন্ত চলবে প্রতিবাদ মিছিল।

বিজেপিশাসিত ওড়িশা, দিল্লি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে। বাংলা বললেই অত্যাচারিত হতে হচ্ছে। দিল্লির জয় হিন্দ কলোনির বাঙালিদের বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। এই নিয়ে এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন মমতা। লিখেছিলেন, “নয়াদিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি থেকে উঠে আসা একের পর এক ভয়ঙ্কর হেনস্তার ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বিচলিত।“ এবার বাঙালি হেনস্থার প্রতিবাদে পথে নামছেন তিনি। সঙ্গে থাকবেন অভিষেকও।

আরও দেখুন – বাঘ শুধু জাতীয় পশু নয়, আত্মার প্রতীক: ‘শের’-এর উদ্যোগে বাঘ দিবসে বার্তা সংরক্ষণের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...