Friday, April 3, 2026

ধর্মীয় স্বাধীনতায় লাগাম! মহারাষ্ট্রে বেছে বেছে জাতি শংসাপত্র

Date:

Share post:

ধর্মের পরে বিজেপি এবার জাতি বিভাজনের রাজনীতিতে। মেরুকরণের শেষ সীমায় না পৌঁছে যে থামবে না বিজেপি নেতারা, স্পষ্ট করে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis)। ফতোয়া জারি করা হল, হিন্দু, বৌদ্ধ ও শিখ ধর্মাবলম্বী ছাড়া আর কোনও জাতিকে তফশিলি জাতির শংসাপত্র (SC certificate) দেওয়া হবে না।

আচমকা জাতি শংসাপত্র নিয়ে রাজনীতির ময়দানে দেবেন্দ্র ফাড়নবিশ। তাঁর দাবি, ধর্মীয় স্বাধীনতার নামে ধর্মান্তকরণের অপপ্রয়োগ করা হয়েছে। যার ফলে ‘ক্রিপ্টো খ্রীষ্টান’ (crypto Christian) সম্প্রদায় বেড়ে গিয়েছে। সেই পথে অন্য কেউ ইতিমধ্যেই তফসিলি জাতির শংসাপত্র (SC certificate) পেয়ে থাকলে তা বাতিল করে দেওয়া হবে। ধরে নেওয়া হবে, প্রতারণা করে এই সার্টিফিকেট সংগ্রহ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তি। ওই সার্টফিকেটের ভিত্তিতে কেউ কোনও সুযোগ-সুবিধা বা সরকারি চাকরি আদায় করে থাকলে তাঁর বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা।

এখানেই থেমে থাকেননি তিনি, জানিয়ে দিয়েছেন, নির্বাচিত জনপ্রতিনিধি (elected candidate) হলেও রেহাই পাবেন না কেউ। যদি প্রমাণিত হয়, নিয়মবহির্ভূতভাবে শংসাপত্র জোগাড় করে কোনও প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছেন এবং জয়ী হয়েছেন, তবে তাঁর নির্বাচনও বাতিল করে দেওয়া হবে।

আরও পড়ুন: রামনাম ছেড়ে, এবার দুর্গা-কালীর শরণে মোদি! কটাক্ষ তৃণমূলের

তার ফলে এবার মহারাষ্ট্রে তফশিলি জাতি থেকে বাদ পড়তে চলেছেন খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষ। বিজেপি মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে মহারাষ্ট্র জুড়ে। বিরোধীদের বক্তব্য, এই ফরমান শুধু গণতন্ত্রের অবমাননা নয়, মানবিকতারও অপমান। সংকীর্ণ ধর্মীয় জাতপাতের রাজনীতির বিরুদ্ধে সরব বিরোধীরা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...