Friday, April 3, 2026

টানা ৬ মিনিট! বিরল সূর্যগ্রহণে অন্ধকারে ডুববে গোটা পৃথিবী

Date:

Share post:

বিশ্বের আকাশে আসতে চলেছে এক বিরলতম মুহূর্ত। ২০২৭ সালের ২ অগাস্ট পৃথিবী সাক্ষী থাকবে এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণের, যা বৈজ্ঞানিক পরিভাষায় পরিচিত “গ্রেট নর্থ আফ্রিকান ইক্লিপ্স” নামে। এই সূর্যগ্রহণের সময় টানা ৬ মিনিট ধরে সূর্য সম্পূর্ণরূপে ঢাকা পড়ে থাকবে চাঁদের আড়ালে। একটুও আলো পৌঁছাবে না পৃথিবীর বুকে। ছড়িয়ে পড়বে গভীর অন্ধকার।

এই ধরনের দীর্ঘ সময়ের সূর্যগ্রহণ অত্যন্ত বিরল। বিজ্ঞানীদের মতে, ১৯৯১ থেকে ২১১৪—এই ১২৩ বছরের ব্যবধানে কেবলমাত্র একবারই এমন দৃশ্য দেখা যাবে। ২০২৭-এর এই মহাজাগতিক ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে বহু বৈজ্ঞানিক এবং জ্যোতির্বিদ্যাগত তাৎপর্য। বিশেষজ্ঞদের মতে, উত্তর আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের কিছু অংশ সবচেয়ে স্পষ্টভাবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবে। তবে বিশ্বের অন্যত্র থেকেও আংশিক বা সামান্য রূপে এই গ্রহণ অনুভব করা যাবে।

জ্যোতির্বিদদের বক্তব্য, সাধারণত সূর্যগ্রহণ কয়েক মিনিট স্থায়ী হলেও, ছয় মিনিটের পূর্ণগ্রাস গ্রহণ একটি অবিশ্বাস্য ঘটনা। চাঁদ, সূর্য ও পৃথিবীর অক্ষরেখা এমন নিখুঁতভাবে অবস্থান করলে তবেই এমন ঘটনা সম্ভব হয়। পৃথিবীর বুকে নেমে আসা এই ছয় মিনিটের অন্ধকার থাকবে নিঃসন্দেহে চিরস্মরণীয়। অনেকেই ইতিমধ্যেই এই গ্রহণ পর্যবেক্ষণের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। পর্যবেক্ষকরা বিশেষ সুরক্ষিত চশমা বা সরঞ্জাম ব্যবহার করে গ্রহণ দেখার আহ্বান জানিয়েছেন, যাতে চোখের কোনও ক্ষতি না হয়। বিজ্ঞানী, জ্যোতির্বিদ, এমনকি সাধারণ উৎসুক মানুষ, সকলেই এখন অপেক্ষা করছেন সেই বিরলতম দিনের জন্য।

আরও পড়ুন- একুশের শহিদ তর্পণে জনপ্লাবন কলকাতায়: ১৩ শহিদকে স্মরণ করে আমন্ত্রণ মমতার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...