Saturday, March 21, 2026

মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৩ কোটির জালিয়াতি! গ্রেফতার মুখোপাধ্যায় দম্পতি

Date:

Share post:

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে(Texas) ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতির বিরুদ্ধে প্রায় ৪ মিলিয়ন ডলার (আনুমানিক প্রায় ৩৩ কোটি টাকা) প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ, সিদ্ধার্থ ওরফে ‘স্যামি’ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী সুনীতা মুখোপাধ্যায় ভুয়ো রিয়েল এস্টেট বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে শতাধিক মানুষকে প্রতারণা করেছেন।

জানা গিয়েছে, টেক্সাসের প্লানো শহরে বাসিন্দা এই ভারতীয়-আমেরিকান(Indo-American) দম্পতি সেখানকার ভারতীয় সমাজে একসময় পরিচিত মুখ ছিলেন। রীতিমত বলিউডি স্ট্যাইলে গ্ল্যামারাস জীবনযাপন করতেন ওই দম্পতি। অভিযোগ, সেই চকচকে মুখোশের আড়ালেই চলছিল বড়সড় আর্থিক জালিয়াতির খেলা। বর্তমানে ওই দম্পতিকে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) ফেসিলিটিতে আটক করে রাখা হয়েছে।

তদন্তকারীদের মতে, মুখোপাধ্যায় দম্পতি ভুয়ো রিয়েল এস্টেট প্রকল্পে উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করতেন। বিনিয়োগকারীদের ডালাস হাউজিং অথরিটির ভুয়ো চুক্তি ও চালান দেখিয়ে বিশ্বাস করানো হতো যে সেই প্রকল্পগুলি আসল। প্রথম দিকে লভ্যাংশের কিছু চেক দিলেও, পরে সেগুলি বাউন্স হতে শুরু করে। ওই দম্পতির বিরুদ্ধে ২০২৪ সালে এক দম্পতি প্রথম অভিযোগ করেন যে তাঁরা ৩ লাখ ২৫ হাজার ডলার হারিয়েছেন। এরপর ইউলেস পুলিশ তদন্ত শুরু করে এবং পরে এফবিআই তদন্তে যুক্ত হয়। গোয়েন্দা ব্রায়ান ব্রেনান জানান, তাঁর ২৩ বছরের কর্মজীবনে এমন ধুরন্ধর প্রতারক তিনি আর দেখেননি। এখনও পর্যন্ত সরকারিভাবে ২০ জন ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ করেছেন। তবে, এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুখোপাধ্যায় দম্পতির বিরুদ্ধে প্রথম ডিগ্রির চুরির মামলা চলছে বলে জানা গিয়েছে। আরও পড়ুন : ট্রাম্পের শেয়ার করা ওবামার ‘গ্রেফতারের’ ভুয়ো ভিডিও ঘিরে বিতর্ক, উঠল AI অপব্যবহারের প্রশ্ন

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...