Tuesday, March 31, 2026

NRS-এর হস্টেলে DJ বাজিয়ে পার্টি! JDF-এর বিরুদ্ধে অভিযোগ JDA-এর

Date:

Share post:

হাসপাতাল চত্বর। আর সেখানেই জুনিয়র চিকিৎসকদের হস্টেলে তীব্র আওয়াজে DJ বাজিয়ে চলছে পার্টি। আর সেই পার্টিতে যাঁরা ছিলেন, তাঁরা না কি ‘দ্রোহে’র সমর্থক জুনিয়র ডক্টর ফ্রন্টের ঘনিষ্ঠ। অভিযোগ জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের। তবে, এই অভিযোগ মানতে নারাজ JDF। এদিকে, যেখানে এই ঘটনা সেই NRS মেডিক্যাল কলেজে ও হাসপাতালের অধ্যক্ষ ইন্দিরা দের মতে, এটি একেবারেই ঠিক নয়। কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে।

আর জি করে চিকিৎসক পড়ুয়া তরুণীর নৃশংস ধর্ষণ-খুনের পরে মেডিক্যাল কলেজে নিরাপত্তা ও হস্টেলের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে। কড়া পদক্ষেপের নির্দেশ দেয় স্বাস্থ্য দফতর। তখন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজপথে বিক্ষোভ-আন্দোলন করে JDF। সেই সময়ই তাদের বিরোধী JDA অভিযোগ করে, সুষ্টু পরিবেশের দাবিতে নয়, নিজেদের দাবি মেটাতেই আন্দোলনে নেমেছে JDF। তবে, সেই ঘটনার বছর ঘোরার আগেই দেখা গেল সেই NRS-এর জুনিয়র ডাক্তারদের হস্টেলের ১৯ জুলাই, শনিবার রাতে ডিজে বাজিয়ে চলে নাচ-পার্টি। হাতে পানীয়র গ্লাস। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল (যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)।

এই ভিডিও দেখিয়ে JDA-র মুখপাত্র ডাঃ সৌম্যদীপ দত্তর অভিযোগ, যাঁদের দেখা যাচ্ছে তাঁরা JDF ঘনিষ্ঠ। এভাবে হাসপাতালের মধ্যে উশৃঙ্খল আচারণের তারা তীব্র বিরোধী। এই JDF-ই বিচার চাওয়ার নামে একবছ আগে নিজেদের স্বার্থসিদ্ধি, ক্ষমতা দখল, কর্তৃত্ব জাহিরের চেষ্টা করে। কিন্তু তারা যে নিজেরা সুশৃঙ্খল নয়- এটা তারই প্রমাণ- অভিযোগ JDA-র।

যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ JDF। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের সংগঠনের কেউ জড়িত নয়। তাঁরা এই ধরনের ঘটনা সমর্থন করেন না বলে জানান JDF-এর অনিকেত মাহাত।

এনআরএস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দিরা দে জানান, এই কাজ একেবারেই ঠিক হয়নি। কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে।
আরও খবরনবজাতকের মৃত্যুর মামলায় তদন্ত বন্ধের আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট

Related articles

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...