Saturday, April 4, 2026

বাংলায় কথা বলায় আটক! রাজ্যের উদ্যোগে গুরুগ্রাম থেকে ফিরছেন মালদহের আট শ্রমিক

Date:

Share post:

শুধু বাংলা ভাষায় কথা বলার “অপরাধে” হরিয়ানার গুরুগ্রামে আটকে রাখা হয়েছিল মালদহের চাঁচলের আট পরিযায়ী শ্রমিককে। রাজ্য সরকারের উদ্যোগে অবশেষে বাড়ি ফেরার পথে ওই আট শ্রমিক। পরিবারগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিজেপি শাসিত রাজ্যে একের পর এক পরিযায়ী শ্রমিক নিগ্রহের ঘটনায় গভীর উদ্বেগ ছড়িয়েছে মালদহ জুড়ে। শ্রমিকদের পরিবারের দাবি, পরিচয়পত্র থাকা সত্ত্বেও শুধুমাত্র ভাষাগত কারণে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। চার দিন থানায় আটকে রেখে হেনস্তা করা হয় তাঁদের।

এই ঘটনায় চরম ক্ষোভে ফেটে পড়েন পরিজন ও স্থানীয় বাসিন্দারা। তারা জানান, শ্রমিকদের সঙ্গে থাকা স্ত্রী ও সন্তানদেরও পুলিশ হেনস্থা করে। এমনকি স্বামীদের সঙ্গে দেখা করতে গেলে পুলিশ হুমকি দেয়, “তোমাদেরও জেলে ভরে দেব!” কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

ঘটনার খবর পৌঁছতেই নড়েচড়ে বসে চাঁচল মহকুমা প্রশাসন। রাজ্য সরকারের তরফে হস্তক্ষেপের পর অবশেষে বুধবার গুরুগ্রামের থানা থেকে মুক্তি দেওয়া হয় আটজন শ্রমিককে। পরিবার সূত্রে খবর, মালদহের চাঁচল-১ ও চাঁচল-২ ব্লকের অন্তর্গত চন্দ্রপাড়া, মুলাইবাড়ি, কিসমতপুর, শ্রীপতিপুর ও বাকিপুরের বাসিন্দা ওই শ্রমিকরা গুরুগ্রামের একটি নির্মাণ প্রকল্পে কর্মরত ছিলেন।

ধৃতদের মধ্যে ছিলেন সায়েদ আলি, লালটু হোসেন, আনেসুর রহমান, আলম আলি, নাজিমুল হক, হবিবুর রহমান, নুর আলম ও মুকুল হোসেন। পাশাপাশি আনেসুরের জামাই আলমকেও তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের দাবি।

বাংলা ভাষাভাষী হওয়ায় তাঁদের ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করার অভিযোগ ঘিরে প্রশ্ন উঠেছে প্রশাসনিক নিরপেক্ষতা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে। প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা ও ভাষাগত বৈষম্যের এই ঘটনা আরও একবার স্পষ্ট করে দিল, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা আজ কতটা প্রশ্নের মুখে।

আরও পড়ুন – ভোটার তালিকা সংশোধনে কমিশনের কড়া অবস্থান, ভাতা দ্বিগুণ বিএলও-দের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...