Tuesday, June 23, 2026

পাঠ্যে আনা হোক রানি শিরোমণির লড়াই : তৃণমূল

Date:

Share post:

পশ্চিম মেদিনীপুরের কর্ণগড়ের বিদ্রোহী রানি শিরোমণির ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রকের পরামর্শদাতা কমিটির বৈঠকে এমন দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দুশেখর রায়।

বৈঠক-সূত্রে খবর, এদিন ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে আলোচনায় রানি লক্ষ্মীবাই, বেগম হজরত মহলের প্রসঙ্গ ওঠে। সুখেন্দুশেখর এই আলোচনায় অংশ নিয়ে বলেন, প্রতিরক্ষা মন্ত্রকের ইতিহাস বিভাগে ভারতের অজানা, অশ্রুত এবং অখ্যাত বিদ্রোহীদের কথা অন্তর্ভুক্ত করা উচিত। এ-প্রসঙ্গে তিনি বাংলার রানি শিরোমণির উল্লেখ করে বলেন, লক্ষ্মীবাই কিংবা হজরতের থেকে প্রায় এক শতাব্দী আগে পশ্চিম মেদিনীপুরের কর্ণগড়ের রানি শিরোমণি ইংরেজদের বিরুদ্ধে কৃষকদের নিয়ে চুয়াড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সাহসিনীর মতো লড়াই করে পরাস্ত হয়ে দীর্ঘ বন্দিদশার শেষে ১৮১২ সালে তিনি মৃত্যু বরণ করেন। এই অধ্যায় ইতিহাস-পাঠ্যবইয়ে আনার প্রয়োজন আছে। সুখেন্দু বলেন, রানি শিরোমণিকে পাঠ্যে আনতে প্রতিরক্ষা মন্ত্রক শিক্ষামন্ত্রককে অনুরোধ করুক। নতুন প্রজন্মের এই ইতিহাসের কথা জানার দরকার। বাংলা ও বাঙালির ব্রিটিশ-বিরোধী লড়াই যে অনেক আগেই শুরু তারও সাক্ষী ইতিহাস।

আরও পড়ুন – জালিয়ানওয়ালাবাগে রবীন্দ্র মূর্তি স্থাপনের দাবি তৃণমূল সাংসদ ঋতব্রতর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...