Saturday, March 21, 2026

প্যালেস্তাইনকে রাষ্ট্রের মর্যাদা ম্যাক্রোঁর! তুলোধনা ইজরায়েল-আমেরিকার

Date:

Share post:

গাজার যুদ্ধ অবিলম্বে বন্ধ করা প্রয়োজন এবং সাধারণ মানুষ বাঁচানো দরকার। সেই কারণে আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গাজাকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ (France is going to give recognition to Palestine)। ফ্রান্স প্যালেস্তাইনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার কথা বলতেই ক্ষোভ প্রকাশ করেছে ইজরায়েল এবং আমেরিকা।

২০২৩ সালে ইজরায়েল হামলা চালিয়েছিল প্যালেস্তাইনে। কিন্তু গত কয়েকমাস ইজরায়েলি সেনা যেভাবে হামলা চালিয়েছে গাজায় তাতে বিরক্ত ফরাসি প্রেসিডেন্ট। তাই এবার তাঁর সিদ্ধান্ত, আমজনতার কাছে ত্রাণ পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। অবিলম্বে যুদ্ধ থামিয়ে পণবন্দিদের উদ্ধার করে ত্রাণ পৌঁছে দিতে হবে গাজায়। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে ম্যাক্রোঁ দাবি করেছেন, “মধ্যপ্রাচ্যে শান্তি ফিরুক, চায় ফ্রান্সের জনতা।” পশ্চিম ইউরোপের দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি মুসলিম রয়েছে ফ্রান্সে। ফলে গাজা-সহ মধ্যপ্রাচ্যের একাধিক ইস্যুতে ফ্রান্সে প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিও হয়ে থাকে। এবার কি সেই বিষয়টি মাথায় রেখেই প্যালেস্তাইনকে স্বীকৃতি দিতে চাইছেন ফরাসি প্রেসিডেন্ট?

এরপরই ম্যাক্রোঁকে তীব্র আক্রমণ করেছে ইজরায়েল এবং আমেরিকা। আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও বলেন, হামাসের হয়ে কথা বলছে ফ্রান্স। তাদের এই সিদ্ধান্ত শান্তিস্থাপনের পক্ষে ক্ষতিকর। এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বলেছেন, এই পদক্ষেপ ইরানি ছায়াযুদ্ধের অস্ত্র।

 

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...