Friday, March 27, 2026

‘কার্গিল বিজয় দিবস’ পালনের মোড়কে ভবানীপুরে SIR-এর প্রচারের ছক নির্বাচন কমিশনের! 

Date:

Share post:

‘কার্গিল বিজয় দিবস’ পালনের নাম করে মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে অনুষ্ঠান করছে নির্বাচন কমিশন। টার্গেট আলিপুর বডিগার্ড লাইনসের পুলিশ পরিবারগুলি! অভিযোগ, ‘কার্গিল বিজয় দিবস’ পালনের মোড়কে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন-এর (SIR) প্রচার চালাতে চাইছে নির্বাচন কমিশন। সেই উদ্দেশ্যেই এই অনুষ্ঠান করতে বেছে নেওয়া হয়েছে আলিপুর বডিগার্ড লাইন্সের প্রেক্ষাগৃহকেই। যদিও চাপের মুখে এখন নির্বাচন কমিশনের দাবি ওই অনুষ্ঠান না কি তারা করছে না।

বিহারের SIR নিয়ে তোলপাড় দেশ। সংসদে এই নিয়ে আওয়াজ উঠেছে তৃণমূল-সহ অবিজেপি দলগুলি। বিহার বিধানসভায় রোজই প্রায় হাতাহাতি হচ্ছে। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশন বাংলার সরকারকে নোটিশ পাঠিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অফিসকে স্বতন্ত্র করতে বলেছে। বাংলা-সহ সারা দেশেই ওই অভিযান চালানোর প্রস্তুতি শুরু হয়েছে। যার অঙ্গ হিসেবে ভোটার তালিকা সংশোধন-পরিমার্জনের সঙ্গে যুক্ত আধিকারিকদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে হঠাৎ করে কার্গিল দিবস উদযাপনে নেমে পড়েছে নির্বাচন কমিশন।  প্রশ্ন উঠছে,

  • • কেন নির্বাচন কমিশন কার্গিল দিবস পালন করবে ?
  • • তা যদি করেও সেটা আলিপুর বডিগার্ড লাইনের প্রেক্ষাগৃহে কেন, যেখানে কলকাতায় ফোর্ট উইলিয়াম সহ বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর কার্যালয় রয়েছে!
  •  • সবচেয়ে বড় প্রশ্ন, বেছে বেছে ভবানীপুরের প্রেক্ষাগৃহ নেওয়া হল কেন?

অভিযোগ, ‘কার্গিল বিজয় দিবস’ উদযাপনকে সামনে রেখে করে পুলিশ পরিবারের সদস্যদের মধ্যে ‘SIR’-এর উপযোগিতা প্রচারের করতে চাইছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যকে না জানিয়েই কমিশন বিভিন্ন নির্দেশ দিয়ে চলেছে। অভিযোগ, ২০২৬-এর বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের একাংশ বিজেপির কার্ড খেলতে শুরু করে দিয়েছে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আগেই বলেছিলেন, ইডি-ইসিকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগায় মোদি সরকার। বিরোধীদের চাপে ফেলতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে বিজেপি। বিধানসভা নির্বাচনে আগেই সেই খেলা শুরু হয়ে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

Related articles

বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা! বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

শুক্রের সকাল থেকে রোদের দাপট দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ রাজ্যজুড়ে দফায় দফায় ঝড় বৃষ্টির দুর্যোগ চলতে পারে, সঙ্গী...

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...