Sunday, April 5, 2026

বিশ্রামে বিষ্ণু, দ্বিতীয় ম্যাচ থেকেই মিগুয়েল, কেভিনরা

Date:

Share post:

প্রথম ম্যাচেই চোট পিভি বিষ্ণুর (PV Bishnu)। চোট পেয়ে তাঁর মাঠ ছেড়ে বেড়িয়ে যাওয়াটাই ইস্টবেঙ্গল (Eastbengal) সমর্থকদের চিন্তা বাড়িয়েছিল। চোট কতটা গুরুতর তা জানা না গেলেও, আপাতত কয়েকদিনের বিশ্রাম ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলারের। আগামী শনিবার থেকে দ্বিতীয় ম্যাচের প্রস্তুতিতে নামবে লাল-হলুদ ব্রিগেড। তবে সেখানে পিভি বিষ্ণুকে দেখার সম্ভাবনা নেই বললেই চলে।

অ্যাঙ্কেল টুইস্ট হয়েছে পিভি বিষ্ণুর (PV Bishnu)। স্বভাবতই সকলের চিন্তা বাড়াটাই স্বাভাবিক। তবে এখনও পর্যন্ত যা খবর বিষ্ণুর চোট নাকি স্ক্যান করানোর পরিস্থিতি নয়। আর এই খবরটাই সকলকে খানিকটা হলেও স্বস্তি দেওয়ার জন্য যথেষ্ট। কয়েকদিন বিশ্রামের পরই তাঁকে ফের একবার দেখা হবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত। ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচে আগামী ১০ অগস্ট। হাতে অনেকটাই সময় রয়েছে।

তবে সৌভিক চক্রবর্তীকে এখনও পর্যন্ত ধোঁয়াশা কাটছে না। চোট সারিয়ে উঠছেন তিনি। তবে সৌভিককে নিয়ে কোচ অস্কার ব্রুজেোঁ নাকি বাড়তি ঝুঁকি নিতে একেবারেই নারাজ। সম্ভবত দ্বিতীয় ম্যাচেও ইস্টবেঙ্গল সৌভিককে ছাড়াই হয়ত নামতে চলেছে।

তবে এতকিছুর মধ্যেই ইস্টবেঙ্গলের বিদেশিদের নিয়ে রয়েছে সুখবর। দ্বিতীয় ম্যাচেই অভিষেক হয়ে যেতে পারে মিগুয়েল, কেভিন এবং হামিদদের। শনিবার থেকে দলের সঙ্গে জোরকদমে প্রস্তুতিও শুরু করে দেবেন তারা। এই তিন বিদেশি নিজেদের প্রমাণ করতে পারেন কিনা সেটাই দেখার।

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...