Saturday, May 23, 2026

বুমরাকে নিয়ে কাইফের মন্তব্যে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে চিন্তা ক্রমশই যেন বাড়ছে। তাঁর কী চোট ক্রমশই গুরুতর হচ্ছে। ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার মহম্মদ কাইফের মতে বুমরার শারীরিক দক্ষতা ধীরে ধীরে কমে যাচ্ছে। তাঁর মতে এই টেস্ট ফর্ম্যাট থেকে অবসরও নাকি নিতে পারেন জসপ্রীত বুমরাহ। মহম্মদ কাইফের (Mohammed Kaif) এমন মন্তব্যের পর থেকেই শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। যদিও মর্নি মর্কেল অবশ্য জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) পাশেই দাঁড়িয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে শুরুটা বেশ দুরন্তভাবেই করেছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু সময় যত এগিয়েছে ততই যেন পেস কমেছে জসপ্রীত বুমরার ( Jasprit Bumrah)। বিশেষ করে চতুর্থ টেস্টে একেবারেই ফর্মে নেই তিনি। তাঁর বোলিংয়ের পেস নিয়েও চলছে নানান কথাবার্তা। এমনকি চতুর্থ টেস্ট চলাকালীন জসপ্রীত বুমরাকে একবার বোলিংয়ের মাঝে সাঝঘরের দিতেও যেতে দেখা গিয়েছিল।

সেইসঙ্গে তাঁর বলের পেস নিয়েও চলছে হিসাব নিকাশ। এই ম্যাচে বহুবারই বুমরার বলের পেস নেমে গিয়েছে ১৪০-এর নীচে। এমন পরিস্থিতিতেই মহম্মদ কাইফের সেই মন্তব্য। তিনি জানিয়েছেন, “আমার মনে হয় জসপ্রীত বুমরাকে বোধহয় ভবিষ্যতের টেস্ট ম্যাচ গুলোতে দেখা নাও যেতে পারে। তিনি টেস্ট থেকে অবসরও নিয়ে নিতে পারেন। তিনি শারীরিক ভাবে সমস্যায় আছে বলে মনে হচ্ছে। সেইসঙ্গে বোলিংও তেমনভাবে করতে পারছেন না এমনকি বুমরার গতিও দেখা যাচ্ছে না”।

চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে কোনওরকম চমকই দেখাতে পারেননি জসপ্রীত বুমরাহ। তাঁর ওয়ার্কলোড নিয়ে বেশ কয়েকদিন ধরেই কথাবার্তা চলছে। এবার বুমরার টেস্ট থেকে অবসর নিয়েও উঠে গেল কথা।

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...