Wednesday, June 24, 2026

পঞ্চম টেস্টে ডাক পাওয়ার কাহিনী প্রকাশ্যে আনলেন এন জগদীশন

Date:

Share post:

ভারতীয় দলে একদিন না একদিন ডাক আসবেই, জানতেন এন জগদীশন (N Jagdeesan)। সেটাই হয়েছে। পঞ্চম টেস্টে ঋষভ পন্থের (Rishabh Pant) জায়গায় ভারতীয় দলে ডাক পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। আর তাতেই আপ্লুত তিনি। দীর্ঘদিন ধরেই নাকি ভারতীয় দলে সুযোগ পাওয়ার টার্গেটেড ক্রিকেটারদের মধ্যে ছিলেন তিনি। আর সেটাই হয়েছে। ভারতীয় দলে ডাক পাওয়ার পরই আপ্লুত এন জগদীশন (N Jagdeesan)। এবার তিনি কেমন পারফরম্যান্স করেন সেটাই দেখার।

চতুর্থ টেস্টে পায়ে বড়সড় চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। আর তাতেই আপাতত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন ভারতীয় দলের সহ অধিনায়ক। তাঁর জায়গায় কাকে নেওয়া হবে তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছিল ঋষভ পন্থকে নাকি যোগাযোগ করা হয়েছিল। কিন্তু চোটের কারণে তিনিও খেলতে পারবেন না। এরপরই এন জগদীশনকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

দলে সুযোগ পেয়ে আপ্লুত এন জগদীশনও। কেমনভাবে তাঁর কাছে সুযোগ এসেছে সেই কথাও জানিয়েছেন জগদীশন। তিনি জানান, “আমি নির্বাচকের তরফে ফোন পেয়েছিলাম এবং তিনি জানিয়েছিলেন যে এক ঘন্টার মধ্যেই আরও একটা ফোন আসতে পারে। সেই কারণেই প্রস্তুত থাকতে বলেছিল। এরপরই আমার কাছে সেই কাঙ্খিত ফোনটি আসে এবং আমি আপ্লুত”।

পঞ্চম টেস্টের আগেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিচ্ছেন এই তরুণ ক্রিকেটার। এই মুহূর্তে চতুর্থ টেস্টে খেলছে ভারতীয় দল। পঞ্চম টেস্টে ডাক পেলেও সুযোগ পান কিনা সেটাই এন দেখার।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...