Friday, April 3, 2026

শেষদিনে ভারতীয় শিবিরে সেঞ্চুরির হ্যাটট্রিকে ম্যাচ ড্র

Date:

Share post:

আবারও ভারতের ত্রাতা সেই রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তৃতীয় টেস্টের পর চতুর্থ টেস্টেও ভারতকে বাঁচালেন তিনিই। ইংল্যান্ডের সঙ্গে ড্র করে সিরিজ বাঁচানোর লড়াইয়ে এখনও টিকে রইল ভারতীয় দল। শেষ দিনে ভারতীয় শিবিরে সেঞ্চুরির হ্যাটট্রিক। সেইসঙ্গে শেষ দিনে রবীন্দ্র জাদেজার দুরন্ত সেঞ্চুরি ইনিংস। সঙ্গে যোগ্য সঙ্গত দিয়ে সেঞ্চুরি করলেন ওয়াশিংটন সুন্দরও (Washington Sundar)। তাতেই শেষপর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে খারাপ ফলাফলের হাত থেকে বাঁচল টিম ইন্ডিয়া। পঞ্চম টেস্টে ভারত জিততে পারে কিনা সেটা তো সময়ই বলবে।

কেএল রাহুল (KL Rahul) এবং শুভমন গিল (Shubman Gill) এদিন শুরুটা ভালো করলেও মধ্যাহ্ন বিরতির পরই চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। কেএল রাহুল লাঞ্চের আগেই ৯০ রানে ফিরে গিয়েছিলেন। লাঞ্চের পরই সেঞ্চুরি ইনিংস খেলে সাজঘরে ফিরেছিলেন শুভমন গিল। চার উইকেট খুইয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেখান থেকেই ভারতের হাল ধরেন আবারও একবার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।

তাঁর সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গত দিয়েছেন ওয়াশিংটন সুন্দর। জাদেজা এবং সুন্দরের পার্টনারশিপ এদিন আর ভাঙতে পারেননি ব্রিটিশ বোলাররা। সেই থেকেই মাটি আঁকড়ে পড়েছিলেন এই দুই তারকা। এই ম্যাচেও সেঞ্চুরি ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। সঙ্গে ওয়াশিংটন সুন্দরের ব্যাটেও সেঞ্চুরি ইনিংসের ঝলক। জাদেজার ব্যাটে এসেছে ১০৭ রান এবং ওয়াশিংটন সুন্দরের ব্যাটে এসেছে ১০১ রান। শেষপর্যন্ত ভারত থামে ৪২৪ রানে। শেষপর্যন্ত ড্র করেই মাঠ ছাড়ে ভারত।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...