Tuesday, April 7, 2026

মায়ের প্রাণভিক্ষা চেয়ে ইয়েমেনে আবেদন মিশেলের, মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নার্স

Date:

Share post:

মৃত্যুদণ্ডের সাজা যেন কার্যকর না হয়—এই আবেদন নিয়েই ইয়েমেনে (Yemen) পৌঁছেছে মাত্র ১৩ বছরের এক কিশোরী। কেরলের বাসিন্দা, ইয়েমেনে বন্দি ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার (Nimisha Priya) প্রাণরক্ষা করতে তাঁর মেয়ে মিশেল নিজেই এগিয়ে এল। এক আবেগঘন ভিডিও বার্তায় সে জানায়, “আই লাভ মাই মাম্মি। দয়া করে আমার মাকে ফিরিয়ে দিন।”

২০১৭ সালে ইয়েমেনে স্থানীয় এক ব্যক্তিকে খুনের অভিযোগে গ্রেফতার হন ভারতীয় নার্স নিমিশা প্রিয়া। ২০২০ সালে তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে ইয়েমেনের আদালত। তবে মামলা ঘিরে একাধিক প্রশ্ন থাকায় দীর্ঘদিন ধরেই কূটনৈতিক ও মানবাধিকার সংগঠনগুলির তরফে তাঁর মুক্তির দাবি জানানো হচ্ছে। সম্প্রতি ইয়েমেনের প্রেসিডেন্ট রশাদ আল আলিমি ও হুতি নেতা মাহদি আল মাশাত নিমিশার মৃত্যুদণ্ডের অনুমোদন দেন। তার পর ভারত সরকারের চেষ্টায় আপাতত রায় স্থগিত রয়েছে।

এই প্রেক্ষিতেই মিশেল ও তার বাবা টমি থমাস ইয়েমেনে পৌঁছেছেন, সঙ্গে রয়েছেন গ্লোবাল পিস ইনিশিয়েটিভ-এর প্রতিষ্ঠাতা ড. কে এ পল। একটি ভিডিও বার্তায় মিশেল কাঁদতে কাঁদতে বলে, “দয়া করে আমার মাকে ফিরিয়ে দিন। আমি দশ বছর ধরে মাকে দেখিনি।” পাশে বসে থাকা টমি থমাসের আবেদন, “আমার স্ত্রীর জীবন রক্ষা করুন। ওঁকে যেন ভারতে ফেরার সুযোগ দেওয়া হয়।”

ড. কে এ পল এক বিবৃতিতে জানান, “নিমিশার মেয়ে মিশেল দীর্ঘদিন ধরে মায়ের সগ্ঙ পায়নি। এই পরিস্থিতিতে ইয়েমেন যদি মানবিকতার নজির দেখায়, তবে তা আন্তর্জাতিক স্তরে উদাহরণ হয়ে থাকবে।”ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ইয়েমেন সরকারের সঙ্গে একাধিক স্তরে যোগাযোগ রাখা হচ্ছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও এ ঘটনায় মানবিক আবেদনের গুরুত্ব ক্রমেই বাড়ছে।

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...