Wednesday, June 24, 2026

প্রয়াত বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক তপন দাম

Date:

Share post:

প্রয়াত বর্ষীয়ান বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক তপন দাম (Tapan Dam)। সোমবার শিয়ালদায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তপন দাম। তাঁর মৃত্যুতে কলকাতা ক্রীড়া সাংবাদিক (Sports Reporter) মহলে শোকের ছায়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে দীর্ঘ ৪৫ বছরের সম্পর্ক শেষ সোমবারই। ছিল তপন দামের (Tapan Dam)। ময়দানকে জীবনের মতোই ভালবাসতেন। ঘুরে বেড়াতেন এ মাঠ থেকে ওমাঠ। কখনও শ্রাবণের বৃষ্টিতে প্যান্ট গুটিয়ে কাদা মাঠেই। খেলোয়াড়, কর্তা, রেফারি, আম্পায়ার, স্কোরার সবার কাছে তিনি ছিলেন তপনদা।

তথাকথিত শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়। তপন দাম ভালবাসতে্ন হকি, জিমন্যাস্টিক, সাঁতার, ভলিবলের, টেবিল টেনিসের মতো খেলা কভার করতে। সেই সদা হাস্যময় তপন দাম প্রয়াত হলেন সোমবার। অসুস্থ ছিলেন বেশ কয়েক দিন ধরে। কিন্তু কলকাতা ক্রীড়া মহলের কাছে একটাই সান্তনা ছিল, তাদের তপনদা রয়েছেন।

সত্তরের শেষ থেকে আশির দশকে বিভিন্ন ম্যাগাজিনে লেখালেখি করেছেন। তপন দাম কাজ করেছেন যুগান্তর, সংবাদ প্রতিদিন-এর মতো দৈনিকে। একটাসময় যুক্ত ছিলেন আকাশবানীর সঙ্গেও। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সঙ্গেও নিবিড় সম্পর্ক ছিল তাঁর। বিভিন্ন পদে থেকেও কাজ করেছেন তিনি। সোমবার সেই তপন দামই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। নিমতলা মহাশশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...