Saturday, June 27, 2026

সপ্তাহের শুরুতেই বর্ষার ভ্রুকুটি! দক্ষিণ থেকে উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

মৌসুমী অক্ষরেখা প্রভাবে সপ্তাহের শুরুতেই ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। পূর্বাভাস (forecast) রয়েছে ভারী বৃষ্টির। সেই সঙ্গে উত্তরের তিন জেলাতেও ভারী বৃষ্টির (heavy rain) পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। জুলাইয়ের শেষের বৃষ্টির রেশ বজায় থাকবে অগাস্টের শুরুতেও।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মৌসুমী অক্ষরেখা রয়েছে দক্ষিণবঙ্গের উপর দিয়েই। ফলে সোম, মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। সোমবার ভারী বৃষ্টির (heavy rain) কবলে উত্তর চব্বিশ পরগণা, নদিয়া, মূর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি জেলায়। উত্তরবঙ্গের তিন জেলা – মালদহ, দক্ষিণ দিনাজপুর ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

একইভাবে বৃষ্টিতে ভিজবে মঙ্গলবারও। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দুই চব্বিশ পরগণা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও দুই বর্ধমানে। দক্ষিণের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলেও রেহাই নেই উত্তরের জেলাগুলির। উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হবে।

আরও পড়ুন: বোলপুরে ভাষা আন্দোলনে মুখ্যমন্ত্রী: বিকালে হাঁটবেন তিন কিলোমিটার পথ

বুধবারও ভারী বৃষ্টি হবে দক্ষিণের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের কিছু অংশে। অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি কমার পূর্বাভাস। সেই সঙ্গে বুধবার থেকে উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির কমার বার্তা দিচ্ছে আবহাওয়া দফতর।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...