Wednesday, June 24, 2026

প্রাথমিক শিক্ষায় কুর্মালি ভাষা চালুর উদ্যোগ! তপশিলি জাতি উপদেষ্টা পরিষদের মত চাইল রাজ্য 

Date:

Share post:

ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর—এই কুর্মি-প্রধান জেলাগুলিতে প্রাথমিক স্তরে কুর্মালি ভাষাকে শিক্ষা মাধ্যম হিসেবে চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে কুর্মি সম্প্রদায়ের পক্ষ থেকে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার দাবির প্রেক্ষিতে রাজ্য স্কুল শিক্ষা দফতর ইতিমধ্যেই রাজ্যের তপশিলি জাতি উপদেষ্টা পরিষদকে চিঠি পাঠিয়ে মতামত চেয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, কুর্মালি ভাষাকে সরকারি স্বীকৃতি দিয়ে শিক্ষার মাধ্যম হিসেবে চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাঁওতালি ভাষার ক্ষেত্রে যেভাবে বাংলা মাধ্যম বিদ্যালয়ের মধ্যেই সাঁওতালি বিভাগ চালু করা হয়েছে, সেই পথেই কুর্মালি ভাষাকেও বাংলা মাধ্যম বিদ্যালয়ের মধ্যে চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে।

চিঠির সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার জেলা বিদ্যালয় পরিদর্শকদের মাধ্যমে প্রাপ্ত একাধিক কুর্মি সংগঠনের প্রতিনিধিত্বমূলক আবেদনও সংযুক্ত করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাবও করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, কমিটিতে কুর্মালি ভাষায় দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে, যারা বাংলা ভাষা থেকে কুর্মালি ভাষায় প্রাথমিক স্তরের পাঠ্যবই ও পাঠ্যক্রম অনুবাদের কাজ শুরু করবেন।

সরকারি সূত্রে জানা গিয়েছে, সাঁওতালি মাধ্যম শিক্ষার মডেল অনুসরণ করেই কুর্মালি ভাষার শিক্ষার কাঠামো তৈরি করা হবে। ইতিমধ্যেই স্কুল শিক্ষা কমিশনারের সুপারিশ ও শিক্ষামন্ত্রীর অনুমোদনের ভিত্তিতে এই প্রস্তাব জারি করা হয়েছে। এই পদক্ষেপ কুর্মি সম্প্রদায়ের ভাষাগত ও সাংস্কৃতিক অধিকারের স্বীকৃতির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন – আজ আমি চাঁদ পেয়েছি, মোহন রত্ন পেয়ে চোখ ভিজলো টুটুর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...