Monday, March 23, 2026

বাংলার ২জন ভোটারের নাম বাদ দিয়ে দেখুক! নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

বাংলায় SIR হবে কি না তার ঠিক নেই, আর বিজেপি বলে বেড়াচ্ছে বাংলা থেকে ২২কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে! এই নিয়ে এক তিরে বিজেপি ও নির্বাচন কমিশনকে (Election Commission) নিশানা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। একই সঙ্গে কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ২ কোটি দূর বাংলার ২জন ভোটারের নাম বাদ দিয়ে দেখুক, কত ধানে কত চাল বুঝিয়ে দেব।

বুধবার, সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নর উত্তরে তৃণমূল সাংসদ বলেন, এখন বাংলায় SIR হবে কি না তার ঠিক নেই, আর বিজেপি নেতারা বলে বেড়াচ্ছেন বাংলা থেকে ২কোটি ভোটারের নাম বাদ যাবে। এর পরেই অভিষেক প্রশ্ন তোলেন, একথা কি নির্বাচন কমিশন বলছে? না বিজেপি বলছে। তারা কীকরে জানল! আর কমিশনের তরফে কোনও প্রতিবাদে নেই!

তীব্র আক্রমণ করে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বিরোধীরা কিছু বললে নির্বাচন কমিশন বলবে, তাদের কলুষিত করা হচ্ছে। অথচ বিজেপি এই কথা রটাচ্ছ। তাদের কিছু বলছে না।

সামনে বিহারে বিধানসভা নির্বাচন (Election Commission)। তার আগে নিবীড় সমীক্ষায় সেই রাজ্যে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। সেই উদাহরণ টেনে গেরুয়া শিবির উল্লাস করছে, বাংলায় ২কোটি লোকের নাম বাদ যাবে। এর পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, ২ কোটি দূর বাংলার ২জন ভোটারের নাম বাদ দিয়ে দেখুক, কত ধানে কত চাল বুঝিয়ে দেব। বাংলা মাথা নীচু করে সবকিছু মেনে নেয় না। এটাই অন্য রাজ্যের সঙ্গে বাংলার পার্থক্য।
আরও খবর: বিজেপির বাংলা বিদ্বেষ, রেহাই নেই কার্গিল-সেনা পরিবারেরও

তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, এসআইআর-র নামে নির্বাচন কমিশন যারা দেশের নাগরিক তাদের নাম বাদ দেওয়া হচ্ছে৷ কুকুর, ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে৷ মানুষ ভোট দিতে পারবে না৷ যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে সরকারকে প্রশ্নের মুখে ফেলে, সরকার তাদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে৷ বিহারের মানুষ এর জবাব দেবে৷ সুপ্রিম কোর্টে মামলা চলছে৷ বাংলায় এরা চেষ্টা করবে৷  অনেক লাফাবে৷ লাভ হবে না৷ তৃণমূল কংগ্রেসের প্রতি বাংলার মানুষের আস্থা, ভরসা, ভালবাসা আছে৷ বিগত কয়েক বছরের থেকে অনেক ভালো ফল ২৬-র ভোটে তৃণমূল কংগ্রেস করবে৷

Related articles

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...