Tuesday, March 17, 2026

বিজেপির বাংলা বিদ্বেষ, রেহাই নেই কার্গিল-সেনা পরিবারেরও

Date:

Share post:

বিজেপির বাংলা বিরোধিতা ও বিদ্বেষ-রাজনীতি যে কোথায় পৌঁছেছে, তা কল্পনারও বাইরে। রাজ্যে রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের উপর দমন-পীড়ন তো চালাচ্ছেই, এবার তারা রেহাই দিল না কার্গিল যুদ্ধে অংশ নেওয়া সেনা পরিবারকেও। বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনেতে কার্গিল যুদ্ধের এক প্রবীণ সৈনিকের পরিবারকেও হেনস্থার শিকার হতে হল। সেনা পরিবারের অভিযোগ, শনিবার গভীর রাতে পুলিশ-সহ ৩০ থেকে ৪০ জনের একটি দল তাঁদের বাড়িতে হামলা চালায়। তাঁদের কাছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ চায়। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে যে সৈনিক বুক চিতিয়ে দেশের হয়ে যুদ্ধ করেছিল নিজের প্রাণকে তুচ্ছ করে, তাঁকেই নাগরিকত্বের প্রমাণ দিতে বলা হচ্ছে। লজ্জা! বিজেপির লজ্জা হওয়া উচিত। কার্গিল যুদ্ধে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত সৈনিক হাকিমুদ্দিন শেখের পরিবার অভিযোগ করেছে, মঙ্গলবার পূর্ব পুনের চন্দননগরে তাঁদের বাড়িতে এসে কাগজপত্র দাবি করে পুলিশ ও অন্যদের ৩০-৪০ জনের দল। মধ্যরাতেই পরিবারের পুরুষ সদস্যদের থানায় নিয়ে যাওয়া হয়। তারপর ভোর ৪টে পর্যন্ত থানায় আটকে রাখা হয়। সেই সঙ্গে হুমকি দেওয়া হয় যে, যদি আমরা আমাদের নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হই, আমাদের বাংলাদেশি বা রোহিঙ্গা ঘোষণা করা হবে।

এই হচ্ছে বিজেপি। ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে বাংলাভাষী ও বাঙালিদের নিপীড়ন চালাচ্ছে। বাংলায় কথা বললেই তাদের হেনস্থা করা করা হচ্ছে এবং বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। সারা দেশ জুড়ে চলছে গভীর চক্রান্ত। কার্গিল সেনা পরিবারকে হয়রান করার পর বেকায়দায় পড়ে পুনে পুলিশের ডিসিপি আবার সাফাই গাইছেন, সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের তথ্যের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নিয়েছে। আমাদের দল কাগজপত্র চেয়েছিল। তারা ভারতীয় বলে স্পষ্ট হয়ে যাওয়ার পর, আমরা তাদের ছেড়ে দিয়েছি। পুলিশের দলের সাথে তৃতীয় কোনও পক্ষ ছিল না।
উল্লেখ্য, ৫৮ বছর বয়সী হাকিমুদ্দিন ১৯৮৪ থেকে ২০০০ সাল পর্যন্ত সেনাবাহিনীর ২৬৯ ইঞ্জিনিয়ার রেজিমেন্টে ১৬ বছর দায়িত্ব পালন করেছেন। তাঁর আক্ষেপ, আমি কার্গিলে এই দেশের জন্য লড়াই করেছি। আমাকেই কি না প্রশ্ন করা হচ্ছে, আমি এ দেশের নাগরিক কি না!

spot_img

Related articles

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...