Saturday, June 27, 2026

জয় বাংলা শুনেই ‘নখ-দাঁত’ বেরিয়ে গেল শুভেন্দুর! ‘রোহিঙ্গা-পাকিস্তানি’ কটাক্ষ 

Date:

Share post:

হুগলির রাস্তা দিয়ে ছুটে চলছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। আচমকাই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এরপরই ক্ষেপে লাল হয়ে মেজাজ হারান শুভেন্দু।

একটি ভাইরাল হওয়া ভিডিওতে (যার সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) দেখা যাচ্ছে, গাড়ি থেকে হঠাৎ নেমে সোজা স্লোগানদাতাদের দিকে তেড়ে যান শুভেন্দু অধিকারী। স্লোগানদাতাদের উদ্দেশে তিনি জিজ্ঞেস করেন, ‘‘কে বলছে জয় বাংলা?’’ এক যুবক এগিয়ে আসতেই তাঁকে বলা হয়, ‘‘জয় শ্রীরাম বলুন।’’ দু’জনের মধ্যে কিছুক্ষণ বাদানুবাদ হয়। এরপর ফিরে যাওয়ার সময় সেই যুবককে উদ্দেশ করে ‘রোহিঙ্গা’, ‘পাকিস্তানি’ বলতেও শোনা যায় শুভেন্দুকে।

ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে, পুরশুড়া বিধানসভার হেলান এলাকায়। সূত্রের খবর, বিজেপি-র আরামবাগ সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত ‘কন্যা সুরক্ষা যাত্রা’ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। সেই পথেই ঘটে এই ঘটনাটি।

এই ভিডিও শেয়ার করে তৃণমূলের কটাক্ষ, ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে! বাংলার মানুষের এমন রূপ আগে দেখেননি শুভেন্দু অধিকারী। “জয় বাংলা” শুনলে যেন গায়ে ফোস্কা পড়ে! হিন্দু নাগরিককে রোহিঙ্গা-পাকিস্তানি বলছেন! প্রকাশ্যে হুমকি দিচ্ছেন।’ এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর। তৃণমূলের অভিযোগ, শুভেন্দু অধিকারী ইচ্ছাকৃতভাবে বাঙালির আত্মপরিচয়, ভাষা ও সংস্কৃতিকে আক্রমণ করছেন।

আরও পড়ুন – ৮ অগাস্ট বিকেলে ভার্চুয়াল বৈঠক ডাকলেন অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...