Saturday, April 4, 2026

TMCP-র প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দিন বদল চেয়ে চিঠি উচ্চ শিক্ষা দফতরের

Date:

Share post:

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে (Calcutta University) একাধিক পরীক্ষা। এই নিয়ে আপত্তি জানায় তৃণমূলের ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দিন বদলের আর্জিও জানানো হয়। কিন্তু সেই কথায় কর্ণপাত করেননি ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে। এবার দিন বদল চেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিল উচ্চ শিক্ষা দফতর।

আগামী ২৮ অগাস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন পড়ুয়ারা। এই পরিস্থিতিতে ওই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ (বিকম) এবং আইন বিভাগ (বিএ এলএলবি)-র চতুর্থ সেমেস্টারের পরীক্ষা নেওয়া হবে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের (Trinankur Bhattacharya)অভিযোগ, “এটা দিল্লির ইশারায় চালিত এক রাজনৈতিক ষড়যন্ত্র।” বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কথা না শোনায়, শিক্ষা দফতরের কাছে আর্জি জানায় TMCP।

এবার পরীক্ষার দিন বদলের আবেদন করে উচ্চ শিক্ষা দফতর চিঠি দল কলকাতা বিশ্ববিদ্যালয়কে। যদিও তার পরেও নিজের সিদ্ধান্ত অনড় উপাচার্য শান্তা দত্ত দে। তাঁর কথায়, পরীক্ষার সময়সূচি নির্ধারণ করে বিশ্ববিদ্যালয়ের ‘বোর্ড অফ স্টাডিজ’। প্রায় তিন মাস আগে সেই বোর্ডের বৈঠকে এই নির্দিষ্ট সূচি চূড়ান্ত হয় এবং তা অ্যাকাডেমিক ক্যালেন্ডার মেনে তৈরি। উপাচার্যের জানান, “সরকারি ছুটির দিন যাতে পরীক্ষার সঙ্গে না মেলে, সেটা খেয়াল রাখা হয়েছে। রাজনৈতিক কোনও দলের অনুষ্ঠানের কারণে পরীক্ষার সূচি বদলানোর প্রশ্নই নেই।” এই বিষয়ে সিদ্ধান্ত নিতে সিন্ডিকেট বৈঠক ডাকতে চলেছেন ভারপ্রাপ্ত উপাচার্য।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...