Friday, June 19, 2026

SIR পে হল্লা বোল, সাংসদ দোলা সেনের স্লোগানে গলা মেলালেন I.N.D.I.A-র সদস্যরা

Date:

Share post:

এসআইআর (SIR ) ইস্যুতে আজও সংসদ চত্বরে বিক্ষোভ। এদিন কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের (ECI) চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen), সাগরিকা ঘোষরা (SagarikaGhosh) ‘এসআইআর পে হল্লা বোল’ স্লোগান দেন। গলা মেলালেন বিরোধী শিবিরের সাংসদরাও। I.N.D.I.A-র বিক্ষোভে দেখা গেল প্রিয়াঙ্কা গান্ধীকেও। উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করেছেন স্পিকার।

উপাচার্য নিয়োগ মামলা: সোনালিকে রবীন্দ্র ভারতীর উপাচার্য নিয়োগ করতে আনন্দ বোসকে সুপ্রিম নির্দেশ

অন্যায় ভাবে ভোটার তালিকার সংশোধনী প্রক্রিয়ার বিরোধিতায় শুক্রবার সকাল থেকেই সংসদের ভিতরে বাইরে বিক্ষোভ দেখাতে বাধ্য হন বিরোধীরা। এদিন তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের সাংসদরা এসআইআর নিয়ে আলোচনার জন্য ফের লোকসভার স্পিকার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দেন। চিঠিতে স্বাক্ষর করেছেন DMK, RJD-র সাংসদরাও। কিন্তু তারপরেও আলোচনার প্রসঙ্গ না ওঠায় অধিবেশন কক্ষের বাইরে এসে সংসদ চত্বরে প্ল্যাকার্ড, স্লোগানে প্রতিবাদ জানাতে থাকেন বিরোধীরা। ‘চুপি চুপি ভোটের কারচুপি’ বন্ধ করতে এসআইআর প্রত্যাহারের দাবিও তোলা হয়।

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...