Monday, April 6, 2026

মহারাষ্ট্রে আটক বিষ্ণুপুরের শ্রমিক! খবর পেয়েই উদ্ধারে টিম পাঠালেন অভিষেক

Date:

Share post:

ফের ডবলইঞ্জিন সরকারের রাজ্যে আটক বাংলার পরিযায়ী শ্রমিক। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সেই শ্রমিকের খবর পেয়েই পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর নির্দেশে ও উদ্যোগে একটি টিম ইমিমধ্যেই রওনা হয়ে গিয়েছে। সেখানে গিয়ে পরিস্থিতি দেখে জানাবেন তাঁরা। তার পরে অভিষেকের নির্দেশ মতো পদক্ষেপ করা হবে।

বিজেপিশাসিত রাজ্যে হেনস্থার শিকার হচ্ছেন বাংলাভাষী শ্রমিকরা। এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি চলছে তৃণমূলের তরফে। এই পরিস্থিতিতে খবর আসে মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে আটক বিষ্ণুপুরের বলাখালির বাসিন্দা বাবাই সর্দার। এই ঘটনা জানতে পেরেই দ্রুত পদক্ষেপ করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় বিধায়ককে নির্দেশ দেন যাতে অবিলম্বে একটি দল মুম্বই পাঠানো হয়।

সেই মতো সাংসদের নির্দেশে শনিবার সন্ধেয় রওনা হয়েছে পাঁচ সদস্যের দল। দলে রয়েছেন অরূপকুমার দাস, শচী নস্কর, রাজীব গাজি, পলাশ কর্মকার। তাঁরা সেখানে গিয়ে সব ধরনের সাহায্য ও সহায়তা দিয়ে কীভাবে শ্রমিকদের উদ্ধার করা যায় সেই চেষ্টা করবেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...