Wednesday, June 24, 2026

ভারতের ওভাল জয়, ইংল্যান্ডের বিরুদ্ধে গিলদের কামব্যাকের লড়াইয়ের নানান মুহূর্ত

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ড্র করেছে ভারত (India Team)। কিন্তু ওভালে এক রুপোলি ইতিহাস তৈরি করেছে শুভমন গিলের (Shubman Gill) তরুণ ভারতীয় দল। কামব্যাকের লড়াইয়ে এক নতুন ইতিহাস তৈরি করেছে ভারতীয় দল। সেই সাফল্যেরই কোলাজ।

ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দিন ভারতের রদ্ধশ্বাস লড়াই। সিরাজ, কৃষ্ণার হাত ধরে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ড্র ভারতীয় দলের।

শেষ দুই টেস্টে ভারতীয় দলের সাফল্যের অন্যতম কারিগড় ওয়াশিংটন সুন্দর। বল হাতে যেমন উইকেট তুলে নিয়েছেন, তেমনই ব্যাট হাতেও দুরন্ত পারফরন্যান্স দেখিয়েছেন সুন্দর।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের অন্যতম সেরা পারফর্মার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। এই সিরিজে প্রতি ম্যাচেই ভারতীয় দলের ড্যামেজ কন্ট্রোলার স্যার জাড্ডু।

শুধুমাত্র বল হাতে নয়, এই ওভাল টেস্টে ভারতীয় দলের হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৬৬ রানের ইনিংস খেলেছিলেন আকাশদীপ।

দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের বড় লিড নেওয়ার পথে কঠিন সময়ে যশস্বীর সেঞ্চুরি ইনিংস, জয়ের রাস্তা প্রশস্ত করেছিল।

ভারতের ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ড্রয়ের সেরা ত্রয়ী।

ওভালে শেষ দিন সিরাজ (Mohammed Siraj) ও কৃষ্ণার (Prasidh Krishna) রুদ্ধশ্বাস লড়াইের পরই উচ্ছ্বাসে মাতোয়ারা হয় ভারতীয় দলের অধিনায়ক থেকে ক্রিকেটাররা। পিছিয়ে থেকেও সিরিজের ফলাফল শেষপর্যন্ত ২-২।

ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ভারতীয় বোলার হিসাবে ২০ টি উইকেট নিয়ে নতুন রেকর্ড করেছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।

ওভাল টেস্টের শেষ দিন কঠিন সময়ে একাই সেরা তিন উইকেট তুলে নিয়ে ভারতের জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিলেন মহম্দ সিরাজই।

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করে এবং অধিনায়ক হিসাবে গাভাসকর, গ্যারি সোবার্সদের মতো তারকাদের রেকর্ড ভেঙে দিয়েছেন শুভমন গিল (Shubman Gill)।

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিলিফ সেলিব্রেশনই ছিল মহম্মদ সিরাজের প্রধান অনুপ্রেরণা। প্রথম উইকেট তোলার পরই সেই সেলিব্রেশনে সিরাজ। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরাও তিনিই।

ভারতের সিরিজ ড্রয়ের পথে শেষ ম্যাচে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন প্রসিধ ক়ৃষ্ণা। তাঁর যোগ্য সঙ্গতেই সিরাজের উইকেট নেওয়ার রাস্তা প্রশস্ত হয়েছিল। ,দুই ইনিংস মিলিয়ে একাই তুলে নিয়েছেন ৮ উইকেট।

ওভাল টেস্টে জয়ের লক্ষ্যের প্রস্তুতিতে টিম ইন্ডিয়া।

ওভাল টেস্টে সুযোগ পেয়েছিলেন তিনি। সেখানেই ভারতের কামব্যাক লড়াইয়ের অন্যতম প্রধান অস্ত্র প্রসিধ কৃষ্ণা।

নানান সমালোচনার জবাবটা শেষপর্যন্ত ওভাল টেস্টেই দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। ওভালে যখন সকলেই ব্যাট হাতে ব্যর্থ, দ্বিতীয় ইনিংসে যশস্বীর চওড়া ব্যাটেই লড়াইয়ের পথে ঘুরে দাঁড়িয়েছিল জয়সওয়াল। সেঞ্চুরি ইনিংসের খেলার মুহূর্তে উচ্ছ্বসিত যশস্বী জয়সওয়াল।

প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে ইংল্যান্ডের মাটিতে তাদেরই বিরুদ্ধে ছটি অর্ধশতরান করার রেকর্ড গড়েছেন রবীন্দ্র জাদেজা।

চতুর্থ টেস্টে ওাশিংটন সুন্দরের দাপুটে ইনিংসের সৌজন্যই ম্যাঞ্চেস্টারে টেস্ট ড্র করে লড়াইয়ে নিজেদের টিকিয়ে রেখেছিল ভারতীয় দল।

দেশের জন্য নিজের একশো শতাংস দিতে প্রস্তুত ঋষভ পন্থ। সিরিজে জোড়া সেঞ্চুরি। চতুর্থ টেস্টে ভাঙা পা নিয়েও ব্যাটিং করতে নেমেছিলেন ঋষভ পন্থ।

রোহিত শর্মার উত্তরসূরী হিসাবে ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সিরিজেউ ফুলমার্কস পেয়ে পাশ করে গেলেন শুভমন গিল। ব্যাটার হিসাবে যেমন সর্বোচ্চ রান করলেন সিরিজে। তেমনই অধিনায়ক হিসাবেও কেরিয়ারের প্রথম টেস্ট সিরিজেই সফল। তাঁকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নেমেছে শুভেচ্ছা বার্তার ঢল। প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা শুভমন গিলের প্রশংসায় পঞ্চমুখ।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...