Wednesday, June 24, 2026

ওভালে রুদ্ধশ্বাস জয়, শুভেচ্ছায় ভাসছেন সিরাজ, টিম ইন্ডিয়া

Date:

Share post:

ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুঃসাহসিক লড়াই। শেষদিন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং প্রসিধ কৃষ্ণার কঠিন চ্যালেঞ্জের সামনে ব্রিটিশ বাহিনীর অসহায় আত্মসমর্পন ছাড়া কোনও উপায়ই ছিল না। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোই শুধু নয়, বেন স্টোকসসদের (Ben Stokes) ঘরের মাঠে তাদের হারিয়ে সিরিজ ড্র করেছে ভারতীয় দল। ওভালে জয়ের পরই বাঁধ ভাঙা উচ্ছ্বাস শুরু হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের।

সেই উচ্ছ্বাসে গা ভাসিয়েছেন প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরাও। এই সিরিজটাই অধিনায়ক হওয়ার পর প্রথম পরীক্ষা ছিল শুভমন গিলের (Shubman Gill) সামনে। সেখানেই ফুল মার্কস পেয়ে পাশ করেছেন গিল। গোটা সিরিজে দুরন্ত পারফরম্যান্সও দেখিয়েছেন তিনি। অধিনায়ক থেকে ব্যাটার হিসাবে বহু রেকর্ডের মালিক শুভমন গিল।

ম্যাচ জয়ের পর উচ্ছ্বাসে ভাসছেন তিনি। একইসঙ্গে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট মহলও। ম্যাচ শেষেই সিরাজকে নিয়ে উচ্ছ্বসিত অধিনায়ক শুভমন গিলও। তিনি জানিয়েছেন, “আমি সিরিজের শুরু থেকেই বলেছিলাম যে আমরা একমাত্র সিরাজ ভাইয়ের ওপরই সবচেয়ে বেশি ভরসা করি”।

শুভেচ্ছা বার্তা ভেসে এসেছে বিরাট কোহলির (Virat Kohli) তরফ থেকেও। সিরাজ (Mohammed Siraj) তাঁর বরাবরাই খুব প্রিয়। ভারতীয় দলকে শুভেচ্ছা তো পাঠিয়েছেনই, বিশেষ কৃতিত্ব দিলেন সিরাজকে। বিরাট কোহলি লিখেছেন, “একটা অসাধারণ জয় ভারতের। বিশেষ করে সিরাজ এবং কৃষ্ণা যে মানসিক দৃড়তা দেখিয়েছেন, সেটাই আমাদের এই জয়ের কাছে পৌঁছে দিয়েছে। তবে আমার কাছে বিশেষ সিরাজ। কারণ সে দলের জন্য নিজের সবটা উজার করে দেয়”।

বর্তমান প্রজন্মের পাশাপাশি প্রাক্তন থেকে বিশেষজ্ঞরাও উচ্ছ্বসিত। ভারতীয় দলের এক সময়ের সেরা টেস্ট তারকা ভিভিএস লক্ষ্মণের মতে, “কী অসাধারণ একটা সিরিজ হল। ভারতীয় দল এই গোটা সিরিজে সম্পূর্ণ শাসন করার পাশাপাশি তাদের বহু মনে রাখার মতো মুহূর্ত রয়েছে। এভাবেই এগিয়ে চলুক এই তরুণ ক্রিকেটাররা”।

গিলের পাশাপাশি সিরাজকে নিয়ে উচ্ছ্বসিত ওয়াসিম জাফরও। তাঁর মতে এই সিরিজের সেরা ক্রিকেটার মহম্মদ সিরাজ। তিনি জানিয়েছেন, “আমার মতে এই সিরিজের সেরা ক্রিকেটার মহম্মদ সিরাজ। কারণ একমাত্র ভারতীয় পেসার যে পাঁচটি ম্যাচেই খেলে গিয়েছেন এবং প্রতি ম্যাচেই নিজের সম্পূর্ণটা উজার করে দিয়েছেন”।

শুধুমাত্র ভারতীয় তারকারাই নন। ভারতীয় দলের এই সাফল্যের জন্য সিরাজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার মাইকেল ভনও। তাঁর মতে, “দুই দল থেকে কাউকে যদি আমায় বাছতে হয় সেটা হবেন মহম্মদ সিরাজ। গোটা সিরিজে তাঁর যা অবদান তা এক কথায় অনস্বীকার্য”।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...