Wednesday, April 1, 2026

মার্কিন শুল্ক নিয়ে অভিষেকের তোপ: যাঁরা ট্রাম্পের পাশে ছবি তুলেছে, তাঁরা জবাব দিক

Date:

Share post:

আমেরিকার প্রেসিডেন্টের তুঘলকি সিদ্ধান্ত। ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক চাপানোর সিদ্ধান্তে ভারতের রাজনৈতিক মহল উত্তপ্ত। কড়া প্রতিক্রিয়া সব রাজনৈতিক দলের। দিল্লি যাওয়ার পথে মোদি সরকারকে (Narendra Modi Govt) তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বলেছেন, যাঁরা এতদিন ট্রাম্পের সঙ্গে ছবি তুলেছে, তাঁদেরকে আজ এই জবাব দিতে হবে। আমেরিকার সিদ্ধান্তে নিঃসন্দেহে ভারতের ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়বে। বিশেষত আইটি, টেক্সটাইল এবং ফার্মাসিউটিক্যাল সংক্রান্ত পরিষেবা প্রভাবিত হবে। ভারতীয় কর্মসংস্থানের উপর চাপ পড়বে। আজ কেন্দ্রের বিজেপি সরকারকে (BJP Govt) জবাব দিতে হবে ‘এত বন্ধুত্বের’ পরেও কেন এই ঘটনা ঘটলো?

ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) জেতাতে ভারতের প্রধানমন্ত্রী (Narendra Modi) টেক্সাসের জনসভায় বলেছিলেন ‘আগলিবার ট্রাম্প সরকার”। আজ তো তাঁকে জবাব দিতে হবে। দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে এভাবেই মোদিকে বিঁধলেন অভিষেক (Abhishek Banerjee)। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদীয় দলের প্রতিনিধি হিসেবে তাঁর বিদেশযাত্রার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘এতগুলো দেশে গিয়েছি, কিন্তু একটা দেশও পহেলগামের সন্ত্রাসবাদী আক্রমণের নিন্দা করে একটা বিবৃতিও দেয়নি।’ ট্রাম্পকে নিয়ে কোভিডের একমাস আগে গুজরাটে প্রচার করেছিলেন এই মোদি। নানা সময় ‘বন্ধু’র সঙ্গে ছবি তুলতে দেখা গেছে যাঁদের, আজ তো দেশের মানুষের কাছে তাঁদের জবাব দিতেই হবে। তাই আমাদের দিকে প্রশ্ন ছুঁড়ে না দিয়ে, আপনারা নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করুন, কেন ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপরে ৫০% ট্যারিফ চাপালেন? অথবা, যখন উনি বিহার নির্বাচনে ভোট দিতে আসবেন, তখন হয়তো এই প্রশ্নের জবাব দেওয়ার উপযুক্ত অবস্থানে থাকবেন।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...