Saturday, June 6, 2026

মোট ৭৫ লক্ষ বাংলার বাড়ি

Date:

Share post:

প্রায় ৭৫ লক্ষ বাংলার বাড়ির (Banglar Bari) ব্যবস্থা করা হয়েছে। বাকি যেটুকু আছে সেটুকু ছমাস পরপর করে দেবো। বৃহস্পতিবার ঝাড়গ্রামে (Jhargram) আদিবাসীদের সভা থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, আমাদের সরকারের সময় আমরা ৪৭ লক্ষ বাড়ি দিয়েছি। তারপরে গত বছর ১২ লক্ষ নতুন বাড়ি আবার দিয়েছি।

আগামী ডিসেম্বর মাসে আরও ১৬ লক্ষ বাংলার বাড়ির (Banglar Bari) লিস্ট রয়েছে। যারা লিস্টে রয়েছেন, তাঁরা ডিসেম্বর মাসে বাড়ির অর্ধেক টাকা পাবেন। বাকি অর্ধেক টাকা আবার মে মাসে পাবেন। তারপর যাঁরা পড়ে থাকবেন, লিস্ট দেখে দেখে ৬ মাস পরপর তাঁদেরটা করে দেব। কেউ চিন্তা করবেন না। কেউ বাকি থাকবেন না বাংলায়। অন্তত ২ কোটি মানুষের এইরকম অবস্থা আছে। সবাই পাবেন বাংলার বাড়ি।

Related articles

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...