Saturday, June 27, 2026

গড়শালবনিতে কনভয় থামিয়ে কথা, মুখ্যমন্ত্রীর ব্যবহারে অভিভূত স্কুল পড়ুয়া-শিক্ষিকারা

Date:

Share post:

তিনি জননেত্রী। যেখনে যান সেখানেই জনজোয়ার। জেলাসফরে যাওয়ার পথে কয়েক কিলোমিটার অন্তর ভিড় থাকে। একঝলক দেখা একটু কথা বলতে চান সকলে। বৃহস্পতিবার ও তার ব্যতিক্রম হল না। ঝাড়গ্রাম সফরের পথে গড় শালবনির বিকাশ ভারতী শিক্ষায়তনের সামনে হঠাৎ থামতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কনভয়। তাঁর সঙ্গে দেখা করতে দাঁড়িয়ে ছিলেন স্কুলের শিক্ষিকা ও পড়ুয়ারা।

এদিন, রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের দেখে নিজেই গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। স্কুলের (School) শিক্ষক-শিক্ষিকারা এই সুযোগে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা জানান রাজ্যের প্রশাসনিক প্রধানের। মনোযোগ দিয়ে তাঁদের কথা শোনেন এবং স্কুলের উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর আন্তরিক ব্যবহার ও সরাসরি কথোপকথনে অভিভূত বিকাশ ভারতী স্কুলের (School)  পড়ুয়া ও শিক্ষিকারা। এই মুহূর্ত তাঁদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলেই জানান তাঁরা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...