Thursday, May 28, 2026

দলনেত্রীর নির্দেশে প্রকল্প চলবে এমএলএ-এমপিদের তহবিলে, বৈঠকে জানালেন বক্সি 

Date:

Share post:

দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata  Banerjee) নির্দেশে এবার জল জীবন মিশন প্রকল্পের টাকা দেবেন তৃণমূলের সাংসদ-বিধায়ক (MP-MLA) ও জেলা পরিষদ। শুক্রবার মুখ্যমন্ত্রীর এই নির্দেশ দলের আরও বিস্তারিত ভাবে সাংসদ-বিধায়ক এবং জেলা পরিষদের সভাধিপতিদের জানিয়ে দিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। শুক্রবার বিকেল চারটে নাগাদ তৃণমূল ভবন থেকে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্য সভাপতি। সঙ্গে ছিলেন দলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এবং তৃণমূল নেতা সমীর চক্রবর্তী। তিনি সকলকে স্পষ্ট জানিয়ে দেন, জল জীবন মিশন প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যের কোনও প্রকল্প বন্ধ হবে না। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ, এই প্রকল্প চালাতে তৃণমূল সাংসদরা এক কোটি টাকা, বিধায়করা দশ লক্ষ টাকা করে দেবেন। এছাড়াও জেলা পরিষদ ৫ শতাংশ টাকা দেবে। এছাড়াও আরও দু-একটি নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি। তিনি সাংসদ-বিধায়ক এবং সভাধিপতিদের জানিয়ে দিয়েছেন, কেন্দ্রের বঞ্চনা, এসআইআর নিয়ে আরও বেশি করে প্রচার করতে হবে। মানুষকে বোঝাতে হবে। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে একেবারে বুথ লেভেল পর্যন্ত প্রচারে তুলে আনতে হবে। রাজ্য সরকারের সদ্য চালু হওয়া ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে সকলকে অংশ নিতে হবে। এর মধ্যে তিনটি বিষয়ের কথা উল্লেখ করেছেন সুব্রত বক্সি। ১) রাজ্য সরকারের কর্মসূচি যেরকম চলছে-চলবে । পাশাপাশি এ বিষয় নিয়ে দলের বিধায়ক-সাংসদরা একই রকম ভাবে প্রচার এবং অন্যান্য সহযোগিতা এবং ক্যাম্পগুলিতে অংশ নেবে। ২) আবেদনপত্র গ্রহণ হবে নিয়ম মতো। ৩) পরবর্তী ধাপে ৯০ দিনের মধ্যে কাজগুলি শেষ করতে হবে। সহযোগিতা করতে হবে সকলকে। মানুষের পাশে থাকতে হবে।

এছাড়াও নেত্রীর নির্দেশ অনুযায়ী রাজ্য সভাপতি জানিয়েছেন, সাংসদ, বিধায়ক (MP-MLA) এবং জেলা পরিষদের সভাধিপতিরা তাঁদের এলাকায় প্রতিদিন অন্তত একটি করে মিটিং করবেন বা অংশ নেবেন। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তা মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছে দিতে হবে। মানুষের সঙ্গে আরও বেশি করে জনসংযোগে থাকতে হবে।

Related articles

কারা করবেন জনগণনা: নবান্নে প্রস্তুতি সম্মেলন মুখ্যমন্ত্রীর

এসআইআরের পরই সেই পথ ধরে হবে জনগণনা। কেন্দ্রের সরকার আগেই নির্ধারিত করে দিয়েছিল। এই পরিস্থিতিতে যেভাবে বিনা প্রস্তুতিতে...

আইনি যুদ্ধ অব্যাহত, ভিনেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে WFI

ভারতীয় কুস্তি ফেডারেশন (The Wrestling Federation of India) সঙ্গে ভিনেশ ফোগাটের(Vinesh Phogat) লড়াই যেন শেষ হচ্ছে না। কুস্তির...

সমস্যার কথা বলাতেই চক্ষুশূল! CAB-র বিরুদ্ধে বিস্ফোরক সৌরাশিস

বিতর্কে সরগরম সিএবি(CAB)। কর্তাদের বয়স বিতর্কের মধ্য়েই এবার কোচ নিয়োগ নিয়েও তোলপাড় বঙ্গ ক্রিকেট। বুধবার রাতেই সিনিয়র দল...

বাতিল আগাম জামিন! ত্বিশা মৃত্যুকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার শাশুড়ি গিরিবালা 

মধ্যপ্রদেশে ত্বিশা শর্মার রহস্যমৃত্যু মামলায় নাটকীয় মোড়। দীর্ঘ আইনি লড়াই ও উচ্চ আদালতের কড়া অবস্থানের পর অবশেষে গ্রেফতার...