Friday, June 26, 2026

ফাঁকা সংসদে ফাঁক তালে পাস আয়কর বিল, যুক্ত হল ২৮৫ সংশোধনী

Date:

Share post:

ফাঁকা সংসদে আয়কর বিল (Income Tax Bill) পাশ করে নিল কেন্দ্রের মোদি সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) পেশ করা বিল ধ্বনি ভোটে সোমবার পাশ হল সংসদের নিম্নকক্ষে। আদতে সেই সময় বিলের বিরোধিতা করার জন্য কোনও স্বর উপস্থিত ছিল না। কারণ বিরোধী সাংসদরা শান্তিপূর্ণ নির্বাচন কমিশন (Election Commission) অভিযান করতে গিয়ে দিল্লি পুলিশের হাতে বন্দি হয়ে থানায় ছিলেন।

শুক্রবারই ২০২৫-এর ফেব্রুয়ারি সংসদে অর্থমন্ত্রীর পেশ করা আয়কর বিল প্রত্যাহার করে নিয়েছিল। সেই বিলে সিলেক্ট কমিটির সব কটি সুপারিশ গ্রহণ করে নতুন বিল পেশ হয় বলে জানানো হয় কেন্দ্রের তরফে। সোমবার সেই নতুন বিলই পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শাসকদল বিজেপির সাংসদ বৈজয়ন্ত পণ্ডার নেতৃত্বাধীন সিলেক্ট কমিটি ২৮৫টি সংশোধন অনুমোদন করেছিল। সবই সোমবারের পেশ করা বিলে ছিল বলে দাবি অর্থমন্ত্রীর।

আরও পড়ুন: দিল্লিতে নানা ভাষার ঐক্য: SIR প্রতিবাদে পুলিশি বাধার ‘কালো দিন’ নিয়ে সরব ঋতব্রত

তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে যেভাবে বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করে বের করে সব বিল ও আইন পাশ করিয়ে নেওয়ার মতোই আবার স্বৈরাচারী চাল বিজেপির। ফলে সোমবার কোনও বিতর্ক ছাড়া লোকসভার (Loksabha) ধ্বনি ভোটে পাশ আয়কর বিল (Income Tax Bill)।

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...