Saturday, June 27, 2026

দিল্লি কাঁপাবে বিরোধী জোট: বৈঠকে ডাকল নির্বাচন কমিশন

Date:

Share post:

একের পর এক ষড়যন্ত্রের মুখোশ খুলে দিয়েছে বিরোধীরা। মুখ পড়েছে সুপ্রিম কোর্টেও। সেই পরিস্থিতিতে সোমবার ইন্ডিয়া (INDIA) জোটের নির্বাচন কমিশন (Election Commission) অভিযান ঘিরে সতর্ক কমিশন। জোটের তরফে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে আলোচনার যে দাবি জানানো হয়েছিল, সেই দাবি মেনে সাক্ষাতের সময় দিল কমিশন।

ভোটার তালিকা নিবিড় সংশোধনীতে (SIR) কয়েক হাজার অসংগতি। বিরোধীদের প্রশ্নের উত্তর নেই কমিশনের কাছে। এই প্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে বিহার নির্বাচনে কারচুপি রুখতে মরিয়া ইন্ডিয়া। সোমবার তাদের বিক্ষোভে উত্তাল হতে চলেছে রাজধানী। কমিশন কেন্দ্রের মোদি সরকারের অঙ্গুলি হেলনে যেভাবে ভোট চুরির খেলায় মেতেছে, একের পর এক রাজ্য দখলের চক্রান্ত করেছে, তা ভাঙার আঘাত করা হবে।

আরও পড়ুন: ঘোষণা ছাড়াই বন্ধ মেট্রো! ভোর থেকে ভোগান্তি যাত্রীদের

ইন্ডিয়া জোটের তরফে কংগ্রেস সাংসদ তথা মুখপাত্র জয়রাম রমেশ (Jairam Ramesh) মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের দাবি জানিয়েছিলেন। সেই মতো সোমবার বেলা ১২টায় বিরোধী দলগুলির (INDIA) সঙ্গে দেখা করবেন আধিকারিকরা, চিঠি দিয়ে জানানো হল কমিশনের তরফে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...