Saturday, June 27, 2026

SIR নিয়ে কেন্দ্রকে ৩ চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

সংসদ ভেঙে দিন! সারা দেশে SIR পরিচালনা করুন! নির্বাচনে যান এবং জনগণের মুখোমুখি হন! SIR নিয়ে কেন্দ্রকে ৩ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দিল্লি যাওয়ার আগেই অভিষেক স্পষ্ট জানান, ভেঙে দেওয়া হোক লোকসভা। পদত্যাগ করুন মোদি। ফের নির্বাচন হোক।

বুধবার, নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক (Abhishek Banerjee) চ্যালেঞ্জ ছোড়েন মোদি সরকারকে। তাঁর কথায়, ভেঙে দেওয়া হোক লোকসভা। তিন দফা চ্যালেঞ্জ ছুড়ে অভিষেকে লেখেন, “২০২৪ সালে ভোটার তালিকার ভিত্তিতে লোকসভা নির্বাচন হয়েছিল, তা ত্রুটিপূর্ণ বলছে নির্বাচন কমিশনই। বলছে, দেশের মানুষ প্রতারিত হয়েছেন।“

নির্বাচন কমিশনকে ট্যাগ করে অভিষেক লেখেন, “ভারত সরকার যদি কমিশনের সঙ্গে একমত হয়, তা হলে নীতির প্রশ্নে অবিলম্বে লোকসভা ভেঙে দেওয়া উচিত এবং মুখ্য নির্বাচন কমিশনার যদি সত্যিই এত ক্ষমতাশালী হয়ে থাকেন, তা হলে শুধু ভোটমুখী রাজ্যগুলির বদলে গোটা দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন করানো উচিত।“

এরপরে তৃণমূলের লোকসভার দলনেতা লেখেন, “আপনারা ঘটনাক্রম বুঝে নিন।
সংসদ ভেঙে দিন!
সারা দেশে SIR পরিচালনা করুন!
নির্বাচনে যান এবং জনগণের মুখোমুখি হন!“
আরও খবর: পুলিশ কনস্টেবলকে ফেলে মার! পুলিশের জালে সক্রিয় বিজেপি কর্মী

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...