Saturday, April 4, 2026

বিশ্বরেকর্ডের নয়া লাফ সুইডিশ অ্যাথলিট ডুপ্লান্টিস

Date:

Share post:

তিনি নিজেই গড়েন, নিজেই ভাঙেন। সুইডিশ (Swedish) অ্যাথলিট আর্মান্ড ডুপ্লান্টিস (Armand Duplantis) আরও একবার ইতিহাস তৈরি করলেন। নিজের পোল ভল্ট রেকর্ড ১৩ বার ভেঙে বিশ্বের নতুন রেকর্ড গড়লেন তারকা। গতকাল স্টকহোম (Stockholm) ডায়মন্ড লিগ-এ প্রতিযোগিতা চলাকালীন, তিনি ৬ মিটার ২৩ সেন্টিমিটার উচ্চতায় লাফিয়ে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডের থেকে এক সেন্টিমিটার বেশি লাফিয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে হাঙ্গেরিয়ান গ্রাঁ প্রি-তে এই কীর্তি গড়েছেন তিনি। এদিন আর্মান্ড ডুপ্লান্টিসের সঙ্গে জোর লড়াই হয় গ্রিসের এমানুয়িল কারাইলিস (Emmanouil Karalis)। দু’জনের প্রথম বার ৬.০২ মিটার লাফান। দু’বার ৬.১১ মিটার লাফাতে না পেরে কারাইলিস বিদায় নেন। ডুপ্লান্টিস দ্বিতীয় প্রয়াসে ৬.১১ মিটার পেরিয়ে যান। এরপর ‘বার’-এর উচ্চতা ৬.২৯ মিটার বাড়িয়ে দেওয়া হলেও তাকে আটকানো যায়নি। এরপর স্টেডিয়াম জুড়ে ‘মণ্ডো’ প্রতিধ্বনি ওঠে। দু’বছর আগে হাঙ্গেরির এই একই স্টেডিয়ামে দ্বিতীয় বিশ্ব খেতাব জিতেছিলেন ডুপ্লান্টিস। এদিন নতুন রেকর্ড গড়ার পর ডুপ্লান্টিস বলেন, “এটা যেন আমার কাছে এক স্বপ্নের মতো। এত দিন ধরে চেষ্টা করার পর অবশেষে আমি সফল হয়েছি। এর জন্য আমি অনেক মানুষের সাহায্য পেয়েছি। তাদের কাছে আমি চিরকাল কৃতজ্ঞ। আমি জানি, এই রেকর্ড দীর্ঘস্থায়ী হবে না। কিন্তু যতদিন এটি থাকবে, ততদিন আমি গর্বিত।”

আরও পড়ুনঃ ধূমকেতু রিলিজের আগে রংমিলান্তি পোশাকে বড়মা স্মরণে দে-শু

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...