Friday, April 3, 2026

ভেস পেজের প্রয়ানে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত অলিম্পিকে পদক জয়ী ভারতীয় হকি খেলোয়াড় ভেস পেজ (Vece Paes)। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগার পর বৃহস্পতিবার ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভেস পেজ। তাঁর মৃত্যুতেই শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রীড়া মহলে। মৃত্যুকালে ভেস পেজের (Vece Paes) বয়স বয়েছিল ৮০ বছর। অলিম্পিকে পদকজয়ী তারকার পাশাপাশ বিখ্যাত ক্রীড়া চিকিৎসকও ছিলেন তিনি।

১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ভারতীয় হকি দলের সদস্য ছিলেন তিনি। মিউনিখে সেবার ভারতীয় হকি দল জিতেছিল ব্রোঞ্জ পদক। এছাড়া লিয়েন্ডার পেজের কিংবদন্তী টেনিস খেলোয়াড় হয়ে ওঠার পিছনেও তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তাঁর মৃত্যুতেই শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “১৯৭২ সালের অলিম্পিকে পদক জয়ী ডক্টর ভেস পেজের প্রয়ানে আমি শোকাহত। হকি থেকে স্পোর্টস মেডিসিনের ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে লিয়েন্ডার সহ যাদের সকলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি”।

স্পোর্টস মেডিসিনে ভারতের বিখ্যাত চিকিৎসক ছিলেন তিনি। বিভিন্ন ক্রীড়া সংস্থার ফিজিও ও চিকিৎসক হিসাবে কাজ করেছিলেন ভেস পেজ। তাঁর প্রয়ানে গভীর শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়ামহলে।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...