Tuesday, April 7, 2026

‘দ্য বেঙ্গল ফাইলস’ ট্রেলার লঞ্চ নিয়ে বিবেকের মিথ্যাচার, ধুইয়ে দিলেন দেবাংশু 

Date:

Share post:

‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) নিয়ে লাগাতার মিথ্যাচার পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)। সিনেমার মাধ্যমে বিজেপির হয়ে রাজনৈতিক প্রচারকারী পরিচালক এবার তাঁর নতুন ছবির ট্রেলার লঞ্চে ‘বাধা’ দেওয়ার ভুয়ো অভিযোগ তুললেন বাংলার সরকারের বিরুদ্ধে। তাঁর অভিযোগ বঙ্গের সিনেমা হলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ এর ট্রেলার লঞ্চ করতে রাজি হচ্ছেন না হল মালিকরা। এর পেছনে রাজ্যের সরকার জড়িত আছে বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। পাল্টা জবাব দিয়ে অভিযোগের সত্যতা প্রমাণের দাবি করল তৃণমূল। হল মালিকরা কোনটা স্ক্রিনে দেখাবেন কোনটা নয় সে সিদ্ধান্ত তৃণমূল নেয় না। বিবেক অগ্নিহোত্রীর ছবি নিয়ে বাংলার সরকারের কিছু যায় আসে না, সাফ জানালেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।

বিজেপি বিরোধী রাজ্যে মোদি সরকারকে মহান সাজাতে বিরোধীদের নিশানা করে সিনেমা তৈরি করা বিবেকের স্বভাব। নির্বাচনের আগে আগে তিনি একটা করে সিনেমা বানান যাতে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচার করা যায়। তিনি বলেন, এই সিনেমা মুক্তি পেলে নাকি বাংলার সরকার নড়ে যাবে। পাল্টা জবাব দিয়ে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু বলেন, ‘কোনও হল যদি এসব ফালতু কনটেন্ট হলে দেখিয়ে তার মান নীচে নামাতে না চান সেটা তাদের ব্যাপার। ওই সিনেমা হলকে তৃণমূলের কেউ কিছু বলেছে, সেটা উনি প্রমাণ করুন।’ এখানেই শেষ নয় পাশাপাশি তৃণমূল নেতা বলেন ‘উনি কাশ্মীর নির্বাচনের আগে কাশ্মীর ফাইলস বানিয়ে ছিলেন, কাশ্মীরে বিজেপি হেরে গেছে। কর্নাটকে নির্বাচনের আগে কেরালা ফাইলস বানিয়েছিলেন সেখানেও বিজেপি পর্যুদস্ত। গো হারা হেরেছে।এবার বাংলায় নির্বাচনের আগে মিথ্যা তথ্য আর বিভ্রান্তি দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতে ‘দ্য বেঙ্গল ফাইলস’ বানিয়েছেন। যিনি নিজে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিজেপি বিরোধী রাজ্যে ঘুরে ঘুরে বিরোধীদের ইস্যু নিয়ে প্রোপাগন্ডা তৈরি করে সিনেমা বানান তৃণমূল কংগ্রেস তাঁকে পাত্তা দেয় না।’

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...