Saturday, June 13, 2026

মোদি নাকি নারীবাদী! ফের মিম দুনিয়ায় ভাইরাল কঙ্গনা 

Date:

Share post:

প্রধানমন্ত্রী শেষমেশ শৌচালয় তৈরি করছেন! দেশে মহিলাদের অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে এই একটি প্রসঙ্গ উত্থাপন করা মাত্রই ট্রোলের শিকার কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। বিজেপি শাসিত রাজ্যে যেভাবে নারী হেনস্থার ছবি প্রকাশ্যে এসেছে, ধর্ষণের তালিকায় ডবল ইঞ্জিন রাজ্যের নাম উঠে আসছে সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি (Narendra Modi) নাকি মহিলাদের সুরক্ষা, সুযোগ -সুবিধার দিকে নজর দেন – একথাও শুনতে হবে? তাও আবার শৌচালয় তৈরির উদাহরণ দিয়ে। বলিউডের বিতর্কিত ‘কুইন’ অভিনেত্রীর চাটুকারিতার নিদর্শন সামনে আসতেই ট্রোল আর মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়।

কঙ্গনার সিনে ক্যারিয়ার অস্তাচলে। মান্ডি থেকে বিজেপির টিকিটে নির্বাচনে জেতার পর থেকে নিজের ভবিষ্য সুরক্ষিত করতে মোদি তোষামোদেই ব্যস্ত থাকতে দেখা যায় তাঁকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কঙ্গনা জানান, তাঁর কাছে গোটা বিশ্বে যদি সবচেয়ে বড় কোনও নারীবাদী পুরুষ থাকেন তাহলে তিনি হলেন মোদিজি। তিনি ক্ষমতায় এসে শৌচালয় তৈরি করেছিলেন।’ এর পরে আরও কিছু বললেও নজর কেড়েছে কঙ্গনার এই বক্তব্য। তিনি বলেন, ‘যিনি মহিলাদের উন্নতির কথা ভাবেন, তাঁর থেকে বড় নারীবাদী আর কে হতে পারে! তাই তিনি মোদিকেই সবচেয়ে বড় নারীবাদী পুরুষ হিসেবে মনে করেন।’রাজনীতি আসার আগে থেকেই কঙ্গনা রানাওয়াত গেরুয়া পন্থী ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়গান করছেন তিনি সেটা নতুন নয়, তবে শৌচালয়ের জন্য তিনি নারীবাদী এটা বোধহয় তিনি নিজেও আশা করেন নি। সাংসদ হওয়ার পর তো এই প্রশংসার মাত্রা এতোটাই বেড়েছে যে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাচ্ছেন তিনি। কঙ্গনার এই বক্তব্যের পর সমাজ মাধ্যমের পাতা জুড়ে ট্রোল আর মিমের সুনামিতে ভাইরাল কঙ্গনা।

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...