Monday, April 6, 2026

সাঁতার সারাদিন: অদৃজা, স্নিগ্ধার উপস্থিতিতে দিনভর সাঁতারুদের উৎসব

Date:

Share post:

স্বাধীনতা দিবসের দিনটি বিভিন্ন সংগঠন নানা ধরনের খেলাধূলার মধ্যে দিয়ে উদযাপন করে থাকে। মধ্যমগ্রাম ও নিউবারাকপুর সুইমিং গ্রুপ দিনটিকে সাঁতার কাটার মধ্যে দিয়েই কাটানোর পরিকল্পনা নিয়েছিলেন। শুক্রবার স্বাধীনতা দিবসে (Independence Day) তাই সকাল থেকে বিকাল পর্যন্ত স্থানীয় ঝিলে সাঁতার কাটার পরিকল্পনা করেছিলেন তাঁরা। উপস্থিত ছিলেন জাতীয় সাঁতারু অদৃজা দে ও স্নিগ্ধা ঘোষ।

শুক্রবার এক অভিনব সাঁতারের আয়োজন করেন। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টে অবধি বিভিন্ন স্লটে ৩৯ জন সাঁতারু যোগদান করেন। নিউব্যারাকপুর (New Barrackpore) সাজিরহাটে অবস্থিত ঝিলে এই ‘সাঁতার সারাদিন’ (swimming) নামের অভিনব উদ্যোগের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে বেশিরভাগই মধ্য বয়সী পুরুষ ও মহিলা ছিলেন। দুজন ১০ বছরের শিশুও ছিল।

আরও পড়ুন: সত্যজিৎ রায়ের বাংলা বলেই দাঁড়িয়ে আছেন এখনও: বিজেপির বিবেককে চ্যালেঞ্জ কুণালের

তবে সব প্রতিযোগিতার আয়োজনের মতো নিয়ম মেনেই এই সারাদিনের সাঁতারের আয়োজন করা হয়। প্রত্যেককে জলে নামার আগে চিকিৎসকের দ্বারা প্রাথমিক পরীক্ষা করার ব্যবস্থা ছিল। উদ্ধারকারী দলের ব্যবস্থাও ছিল। সকল অংশগ্রহণকারী ও স্থানীয় মানুষের যোগদানে এক অপূর্ব সাঁতার উৎসবের মধ্যে উদযাপন হল স্বাধীনতা দিবস।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...