Tuesday, April 7, 2026

প্রিন্সেপ ঘাট স্টেশনে দেহ উদ্ধারে বাড়ছে ধোঁয়াশা 

Date:

Share post:

প্ল্যাটফর্মের উপর যুবকের রক্তাক্ত দেহ, পাশে কাঁচি। যত সময় গড়াচ্ছে ততই প্রিন্সেপ ঘাটের (Princep Ghat) মৃত্যু রহস্যে বাড়ছে ধোঁয়াশা। শনিবার সন্ধ্যায় প্রিন্সেপ ঘাট স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ছুটির দিন হওয়ায় লোকজন সেরকম ছিল না। কলকাতা পুলিশ (Kolkata Police) ও রেল পুলিশ দু’জনকেই খবর দেওয়া হয়। এখনও পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা সম্ভব হয়নি। প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ফলেই মৃতের দেহ ক্ষত তৈরি হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে ঘটনাস্থল থেকে একটি কাঁচিও উদ্ধার হয়েছে যা ঘিরে রহস্য বাড়ছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...