Thursday, February 5, 2026

মনিপুর, গুজরাট ফাইলস বানাননি কেন: শিল্পের ভড়ং করা বিবেকের স্বরূপ খুলল দেশ বাঁচাও গণমঞ্চ

Date:

Share post:

রাজনৈতিকভাবে বাংলার শাসকদল তৃণমূলের সঙ্গে পাল্লা দিতে না পেরে নতুন চলচ্চিত্র রাজনীতি স্বৈরাচারী বিজেপির। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যে ধর্মীয় মেরুকরণের যে নোংরা প্রচেষ্টা চালাচ্ছে সংঘ পরিবার, তার অংশীদার হয়েই বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) মাঠে নেমেছেন। এবার তিনি ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। উদ্দেশ্য একটিই বাংলা এবং বাঙালিকে কালিমালিপ্ত করা। সেই উদ্দেশ্যের প্রতিবাদে সরব দেশ বাঁচাও গণমঞ্চ। সদস্যদের কড়া চ্যালেঞ্জ – বিবেক থাকলে মনিপুর ফাইলস (Manipur Files) বা গুজরাট ফাইলস (Gujarat Files) বানান বিবেক অগ্নিহোত্রী।

গণমঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়, সম্প্রতি ‘দ্য বেঙ্গল ফাইলস’ চলচ্চিত্রের অফিসিয়াল টিজার রিলিজের জন্য কলকাতার একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন তিনি। সংবাদে প্রকাশ টিজারের বিষয়বস্তু কী তা তিনি হোটেল কর্তৃপক্ষকে জানাননি। টিজারের বিষয়বস্তু জেনে হোটেল কর্তৃপক্ষ আপত্তি করেন। ফলে টিজার রিলিজ অনুষ্ঠানটি মাঝপথে বন্ধ হয়ে যায়। এরপরই বিবেক অগ্নিহোত্রী নিজের সাজানো চিত্রনাট্য অনুযায়ী সস্তার নাটক করতে বাজারে নেমে পড়েন।

সেখানেই গণমঞ্চের অন্যতম সদস্য রন্তিদেব সেনগুপ্তর দাবি, যে দেশে যখন কোনও ফ্যাসিস্ট শাসক ক্ষমতায় আসে তখন সে একটি মিথ্যাকে বারবার বলে সত্যি প্রতিষ্ঠা করার চেষ্টা করে। বিভিন্ন মাধ্যমে সেটা প্রচার করা হয়। নরেন্দ্র মোদি (Narendra Modi) হিটলারের নতুন অবতার। একটি ধারণা বারবার প্রতিষ্ঠা করতে চাইছেন। মুসলমানদের জন্য জনসংখ্যার ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। মুসলমান মানে বাংলাদেশী বা পাকিস্তানি। বিজেপি আরএসএস বারবার প্রমাণ করতে চাইছেন পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যাচ্ছে। সেই সঙ্গে সত্যি তুলে ধরতে বিবেক অগ্নিহোত্রীকে আহ্বান জানিয়ে রন্তিদেবের বার্তা, বিবেক অগ্নিহোত্রীকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আতিথেয়তা গ্রহণ করুন। কলকাতায় দুর্গাপুজো দেখুন, কার্নিভাল দেখুন।

যে চলচ্চিত্রের রিলিজ নিয়ে এত আলোড়ন সেখানে সত্যের যে বিকৃতি করা হয়েছে তার সত্য তুলে ধরে রন্তিদেব সেনগুপ্ত দাবি করেন, ৪৬-এর দাঙ্গা দেখাতে হবে, ইতিহাসের সত্যও বলতে হবে। একা মুসলিম লীগ দায়ী এটা বললে হবে না। দ্বিজাতি তত্ত্বের কথা বলেছিলেন বিনায়ক দামোদর সাভারকর, যিনি নরেন্দ্রে মোদির আদর্শ। আরও বলেছিলেন আরএসএস সদস্য মাধব সদাশিব গোলওয়ালকার, কেশব বলিরাম হেডগেওয়ার।

সেই সঙ্গে প্রশ্ন তোলেন, কেন মনিপুর ফাইলস বানানো হবে না। দুবছর ধরে সেখানে যাননি প্রধানমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রীকে বাঙ্কারে থাকতে হয়। পশ্চিমবঙ্গে থাকতে হয় না। বলবেন না কেন গুজরাটের বিলকিস বানুকে ধর্ষণ করা হয়েছিল দাঙ্গার সময়। সেই সত্যটাও বলতে হবে বিবেককে। তবেই বুঝব আপনার জাগ্রত বিবেক। নাহলে বুঝব ওনার বিবেক বিজেপির কথায় জাগে। অন্য সময় ঘুমিয়ে থাকে।

বাস্তবে বাংলার চলচ্চিত্র জগতের শিল্পীরাই এর আগে একাধিক প্রশ্ন তুলেছিলেন চলচ্চিত্র নির্মাতা হিসাবে বিবেক অগ্নিহোত্রীর সক্ষমতা নিয়ে। সেই প্রশ্নই এদিন আবারও উস্কে দেন চলচ্চিত্র নির্মাতা ও গণমঞ্চের সদস্য হরনাথ চক্রবর্তী। তিনি স্পষ্ট করে দেন, বেঙ্গল ফাইলস কতটা প্রি-প্ল্যানড। সেপ্টেম্বরে রিলিজ হবে। সেটা নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করে রাজনৈতিক ফায়দা তুলবে। বাঙালি শিল্পীদের নেওয়া হয়েছে। যে সাধারণ মানুষ রাজনীতি বোঝেন না তারা বাঙালি শিল্পীদের দেখে ভাববে এটাই সত্যি। এরা বাংলার ক্ষতি করবে। সেটারই ট্রেলার লঞ্চ হয়েছে।

আরও পড়ুন: ফের বাংলার শ্রমিককে অন্ধ্রপ্রদেশে পিটিয়ে খুনের অভিযোগ 

দেশ বাঁচাও গণমঞ্চ রাজ্যের সব বাঙালি তথা বাসিন্দাদের কাছে আবেদন করে, বাংলা এবং বাঙালিকে কালিমালিপ্ত করার এই ঘৃণ্য প্রচেষ্টার বিরুদ্ধে সমবেতভাবে সকলে রুখে দাঁড়াতে। রবিবার সাংবাদিক বৈঠক থেকে সমস্বরে একই বার্তা দেন সৈকত মিত্র, অনন্য়া চক্রবর্তী, রাহুল চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, রন্তিদেব সেনগুপ্ত, পূর্ণেন্দু বসু, সুমন ভট্টাচার্য।

spot_img

Related articles

বিরোধী ঐক্যের সামনে পর্যুদস্ত: লোকসভায় ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী মোদি

বিরোধী দলনেতাকে রাষ্ট্রপতি অভিবাসনের জবাবি ভাষণ দিতে না পারার প্রতিশোধ লোকসভায় নিল বিরোধীরা। বিরোধী দলগুলি বিক্ষোভের জেরে বুধবার...

জর্জ-বৈভবদের দাপুটে ব্যাটিংয়ে বিশ্বকাপ জয়ের দুয়ারে ভারতের যুবরা

৩১১ রানের বিশাল টার্গেট তাড়া করে মাত্র ৪১.১ ওভারে আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের(U19 ICC World Cup) ফাইনালে...

প্রস্তুতি ম্যাচে হিট নতুন ওপেনিং জুটি, বোলিংয়ে প্রশ্ন রেখেই স্বস্তির জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারাল ভারত(India)। আগামী শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের(USA)...

এভাবেই লড়াই চালান একজন নেত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অখিলেশ, প্রিয়াঙ্কা

একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী ঠিক কেমন ভূমিকা নিতে পারেন তা বুধবার দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা...