Sunday, June 7, 2026

বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

Date:

Share post:

তাঁর যত কাজ সবই বিজেপি বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করে। রাজ্যগুলিকে বদনাম করতে বিজেপির তালিমে তিনি পারদর্শী হয়েছেন যথেষ্ট। তবে বাংলায় ইতিহাস না জেনে ইতিহাসধর্মী ছবি বানাতে এসে ল্যাজে গোবরে পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। বাংলা সম্পর্কে কিছু না জেনেই যে তিনি ‘দ্য বেঙ্গল ফাইলস’ বানিয়েছেন, স্পষ্ট হয়ে গেল অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম তাঁর না জানায়। বিজেপির স্কুলে ভারতমাতার ছবি সম্পর্কে তিনি জেনেছেন। কিন্তু সেই ছবি যে প্রথম এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর (Abanindrnath Tagore), তা বোধহয় সেই স্কুলে তাঁকে শেখানো হয়নি। এমনকি না জানার জন্য এতটুকুও লজ্জা পেতে দেখা গেল না বিজেপির পরিচালককে।

সম্প্রতি একটি পডকাস্টে বাংলা সম্পর্কে অগাধ ভালোবাসা প্রমাণ করতে বসেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। কলকাতার ফুলের বাজারের উদাহরণ দিলেন। তবে ভারতমাতার (Bharatmata) ছবি দেখার বর্ণনা করতে গিয়েই তাঁর জ্ঞানের ভাণ্ডার খুলে গেল। যে অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলা শিল্পের ক্ষেত্রে চিত্রশিল্পে একটি নতুন ঘরানার উদ্ভাবক, সেই অবনীন্দ্রনাথের (Abanindranath Tagore) নামই জানেন না বিবেক (Vivek Agnihotri)। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই ভারতমাতার ছবি প্রথম এঁকেছিলেন বললেও শিল্পীর নাম বলতে গিয়ে ফাঁদে পড়লেন।

আরও পড়ুন: কেরলে মহেশতলার গণধর্ষিতা তরুণীর সঙ্গে দেখা করতে বরাদ্দ ১ মিনিট! কী লুকোতে চাইছে বামসরকার

রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইয়ের নাম অরিন্দম চ্যাটার্জি বলে তিনি দাবি করেন। সাক্ষাৎকার চলাকালীন তিনি বুঝতেও পারেন – কিছু একটা ভুল হচ্ছে। তবে সেখানে তিনি থেমে থাকেননি। লজ্জাজনক আত্মবিশ্বাসের সঙ্গে সাক্ষাৎকার চালিয়ে যান। অবন ঠাকুরের নাম ভুলে যাওয়ার জন্য এতটুকুও ক্ষমা চাওয়ার মানসিকতা দেখা গেল না বাংলা বিরোধীদের সমর্থক পরিচালকের মধ্যে।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...