Wednesday, June 24, 2026

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

Date:

Share post:

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and Education Dept) দফতর শনিবার বিভিন্ন কোটার প্রার্থীদের ভর্তির সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে। স্টেট কোটা, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা ও এনআরআই কোটার প্রার্থীরা এখন নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি হতে পারবেন।

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দফার ফল প্রকাশিত হবে ২৩ আগস্ট শনিবার। সকাল ১১টায় ফল প্রকাশের পর দুপুর ১২টা থেকে সফল প্রার্থীরা ভর্তি হতে পারবেন। এদিন বিকেল ৫টা পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া। ২৫-২৬ আগস্টও সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা নির্ধারিত কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম চালাতে পারবেন।
সরকারি মেডিক্যাল কলেজে(Govt Medical Collage) ভর্তির নিয়ম আলাদা। তা আগে থেকেই ঘোষণা করা হয়েছিল। প্রাইভেট মেডিক্যাল কলেজে আসল নথি, কলেজের নির্দিষ্ট ফি ও বন্ড জমা দিয়ে ভর্তি হতে হবে। প্রাইভেট ডেন্টাল কলেজের ক্ষেত্রে রিপোর্টিংয়ের পর নথি যাচাই হবে। তারপর ভর্তি হতে পারবেন প্রার্থীরা।

স্বাস্থ্য শিক্ষা দফতরের তরফে আরও জানানো হয়েছে , দ্বিতীয় পর্যায় থেকে পরবর্তী সকল রাউন্ডের সময়সূচি অপরিবর্তিত থাকবে। ৬ অগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ীই চলবে ভর্তি প্রক্রিয়া। এরপর কোনও পরিবর্তন হলে তা অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করা হবে। এজন্য প্রার্থীদের নিয়মিত ওয়েবসাইটে নজর রাখার অনুরোধ করা হচ্ছে।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...