Tuesday, March 17, 2026

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

Date:

Share post:

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও মিলবে নাম নথিভুক্তির সুযোগ। শ্রম দফতরের পোর্টালের পাশাপাশি এ ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। শনিবারই জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত শ্রমশ্রী প্রকল্পের অধীনে ভিনরাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকরা এককালীন ৫ হাজার টাকা বাড়ি ফেরার খরচ বাবদ পাবেন। বিকল্প কাজ না পাওয়া পর্যন্ত মাসিক ৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে। এর জন্য আলাদা একটি পোর্টাল চালু করা হয়েছে, যেখানে এদিন থেকেই অনলাইনে নাম নথিভুক্তির কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে মুখ্যসচিব জানিয়েছেন, শুধু ভাতা নয়, শ্রমিকদের ক্ষমতা অনুযায়ী বিকল্প কাজের সুযোগ খুঁজে বের করাও জেলা প্রশাসনের দায়িত্ব। কে কোন কাজে পারদর্শী, তা চিহ্নিত করে দ্রুত পুনর্বাসনের পদক্ষেপ নিতে হবে।

এদিকে নবান্ন সূত্রে খবর, চলতি মাসের মধ্যেই শ্রম দপ্তরকে একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কতজন শ্রমিক এখনও পর্যন্ত রাজ্যে ফিরে এসেছেন, কতজন বিকল্প কাজে যুক্ত হয়েছেন, কতজনকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব— সব তথ্যই ওই রিপোর্টে স্পষ্ট করতে হবে। রাজ্যের অসংগঠিত ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এখন মুখ্য লক্ষ্য বলে দফতর সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন – ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...