Saturday, June 27, 2026

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

Date:

Share post:

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে গিয়েছে। সেই হাড়হিম করা ভিডিও দেখে সকলেই যেন আতঙ্কে। জম্মু ও কাশ্মীরের ক্রিকেট মহলে অন্যতম পরিচিত মুখ ছিলেন ফারিদ হুসেন। গাড়ি দুর্ঘটনায় প্রয়াত এই ক্রিকেটারের জন্য শোকের ছায়া নেমে এসেছে জম্মু ও কাশ্মীরের ক্রিকেট মহলে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

গত ২০ অগাস্ট গাড়ী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ফারিদ হুসেন(Farid Hussain)। সেই দুর্ঘটনারই সিসিটিভি ফুটেজ এবার সামনে এসেছে। আর তা দেখেই সকলে কার্যত চমকে গিয়েছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে বাই চালিয়ে যাচ্ছিলেন ফারিদ। সামেই ছিল একটা চারচাকা গাড়ি।

হঠাত্ই দেখা যায় যে সেই গাড়ির দড়জাটা খুলে যায়। আর সেখানেই ধাক্কা খেয়ে ছিটকে পড়েন ফারিদ হুসেন। আশেপাসের মানুষরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। সেখানেই প্রাণ হারান জম্মু ও কাশ্মীরের এই ক্রিকেটার। শোনা যায় সেখানকার বহু উঠতি ক্রিকেটারদের নাকি অনুপ্রেরণাও ছিলেন তিনি।

ফারিদ হুসেনের হঠাত্ প্রয়ানে পুঞ্চ এলাকার ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...