Saturday, June 6, 2026

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

Date:

Share post:

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন (Health Commission)। পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তাকে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও কমিশনের দেওয়া এক লক্ষ টাকার ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছেন অভিযোগকারিণী অলকা রায় (Aloka Roy)।

পেটে অসম্ভব ব্যথা নিয়ে একবালপুরের এক নার্সিংহোমে অন্তঃসত্ত্বা মহিলা চিকিৎসা করাতে গেলে তাঁকে আরএমও সেজে ইঞ্জেকশন দেন চিকিৎসকের সহকারী। অবিনাশ কুমার নামে ওই ব্যক্তি ডাক্তারের প্রেসক্রিপশন প্যাডে কিছু ওষুধের নামও লিখে দেন। অলকা নার্সিংহোমে থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরতেই তাঁর গর্ভস্থ সন্তানের মৃত্যু হয় বলে অভিযোগ। এরপরই তিনি স্বাস্থ্য কমিশনের কাছে গত ৬ অগাস্ট অভিযোগ দায়ের করেন। কমিশনের চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, মহিলাকে ওই ইনজেকশন দেওয়ার জন্যই তাঁর গর্ভপাত হয়েছে, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আপাতত স্বাস্থ্য অধিকর্তা বিষয়টি দেখবেন। আপাতত ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দেওয়া হয়। কমিশনের চেয়ারপার্সন জানিয়েছেন, বর্তমানে নার্সিংহোমে নতুন রোগী নেওয়া বন্ধ হয়েছে। যদিও এতে আর্থিক ক্ষতি হওয়ায় মেডিক্যাল প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কমিশনের কাছে নির্দেশ পুনর্বিবেচনা আবেদন করে। কিন্তু স্বাস্থ্য অধিকর্তার রিপোর্ট না মেলা পর্যন্ত নার্সিং হোম খোলার অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। ৮ সেপ্টেম্বর পর্যন্ত নার্সিংহোম বন্ধ থাকবে। আগামী মাসে রিভিউ পিটিশন শোনার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Related articles

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...