Monday, June 22, 2026

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

Date:

Share post:

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর ঘটনা। চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার। তবে বড়সড় কোনও দূর্ঘটনা হয়নি বলেই খবর পাওয়া যাচ্ছে। মালদা-আজিমগঞ্জ এক্সপ্রেস (Malda Ajimgunj Express) নিউ ফরাক্কা স্টেশনে ঢোকার আগেই ঘটে এই ঘটনা। তবে সঠিক সময়ে ট্রেন দাঁড়িয়ে যাওয়ার ফলেই দূর্ঘটনা এড়ানো গিয়েছে। কিন্তু এমন ঘটনায় স্বভাবতই আতঙ্কিত ট্রেন যাত্রীরা।

সূত্রের খবর মালদা থেকে আজিমগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছিল মালদা-আজিমগঞ্জ এক্সপ্রেস(Malda Ajimgunj Express)। সেখানেই নিউ ফরাক্কা ঢোকার আগেই হঠাত্ করে ট্রেনের ওপর ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার। সেই সময়ই ঘটে বিপত্তি। তবে সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে যায় ট্রেন। যাত্রীদেরও ট্রেন থেকে সুরক্ষিত অবস্থায় নামিয়ে আনায় হয় রেল স্টেশনে। কিন্তু এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা।

ফরাক্কা ব্যারেজে ঢোকার আগেই ঘটেছে এই ঘটনাটি। অনেকেই প্রশ্ন তুলছেন যদি সেটি ব্যারেজের ওপর হত, তবে সেখানেই দাঁড়িয়ে থাকতে হত ট্রেনটিকে এবং যাত্রীদের নামানোর কোনওরকম ব্যবস্থাও করা যেত না। এতে আতঙ্ক যে অনেক বড় আকার নিতে পারত তা বলার অপেক্ষা রাখে না।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলের আধিকারিকরা। কেন এমন ঘটনা ঘটেছে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে তদন্তও। প্রশ্ন উঠছে রক্ষণা বেক্ষণ নিয়েও। কোনও বড় দূর্ঘটনা হয়নি ঠিকই। কিন্তু হতেও যে পারত না এমন সম্ভাবনাও যে উড়িয়ে দেওয়া যায় না।

Related articles

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...