Thursday, April 2, 2026

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

Date:

Share post:

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড় থেকে সমতল, কোচবিহার থেকে কাকদ্বীপ—রাজ্যের প্রায় সর্বত্রই গত দেড় মাস ধরে প্রস্তুতিসভা ও মিছিলে ঘুরেছেন সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

রাজ্য সভাপতি জানিয়েছেন, এ বছরের সমাবেশের মূল থিম করা হচ্ছে বিজেপির ভাষাসন্ত্রাস, বাঙালিবিদ্বেষ এবং এসআইআর বিরোধিতা। সমাবেশে প্রধান বক্তা থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের শীর্ষ নেতৃত্ব। এছাড়াও অংশ নেবেন সংগঠনের প্রথম দিনের নেতা-কর্মী ও প্রাক্তন সভাপতি-নেতারা।

প্রস্তুতির অংশ হিসেবেই তৈরি হয়েছে বিশেষ থিম সং। কেশব দে-র সুর ও বাদল পালের কথায় গানটি ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। রবিবারও হাবড়াতে মিছিল করেছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। সংগঠনের দাবি, এবারের সমাবেশে দুই লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী যোগ দেবেন। শহর কলকাতা তাই তৈরি হচ্ছে ২৮ অগাস্টে ছাত্র-ছাত্রীদের সমাবেশের সাক্ষী হতে।

আরও পড়ুন – যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কালিয়াচক কাণ্ডে ISF প্রার্থী-সহ গ্রেফতার ১৮

মালদহে বিচারকদের ঘেরাওকাণ্ডে (Kaliachak Violence) অশান্তি ছড়ানোর অভিযোগে মোথাবাড়ির আইএসএফ (Indian Secular Front) প্রার্থী শাহজাহান আলি কাদরী-সহ (Shahjahan...

১৫ দিন বাংলায় শাহ, ‘শাহি’ পদ পরিবেশন করে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

প্রতিবারই ভোটের আগে বাংলায় প্রচারে এসে পাত পেড়ে খেতে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২০২৬-এর বিধানসভা...

সাইলেন্স পিরিয়ড নিয়ে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

ভোটের আগে ‘সাইলেন্স পিরিয়ড’ (Silence Period Rules) সংক্রান্ত বিধিনিষেধ কঠোর ভাবে পালন করতে হবে বলে নির্বাচন কমিশন (Election...

ইংল্যান্ড সফরে ভারতীয় ফুটবল দল, প্রতিপক্ষ একাধিক শক্তিশালী দেশ

হংকং ম্যাচে জয় পাওয়ার পর ফিফা (FIFA) ক্রম তালিকায় উন্নতি হয়েছে। এবার বিদেশি টুর্নামেন্টে খেলার সুযোগ পেল ভারতীয়...