Saturday, June 27, 2026

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

Date:

Share post:

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড দখল করেই কার্যত তাণ্ডব চালাল বিজেপি। বিজেপি জেতার পর কী হতে পারে? তার ট্রেলার দেখা গেল নন্দীগ্রামে সমবায় ভোটে জেতার পর। জিতেই তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ।

নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয়ী হয় বিজেপি। কিন্তু ফল ঘোষণার পর জয় উদযাপনকে ঘিরে শুরু হয় অশান্তি। অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মীরা রাস্তায় বিপরীতে থাকা তৃণমূল ক্যাম্পে হামলা চালায়। মুহূর্তে শুরু হয় হাতাহাতি, ধস্তাধস্তি। ‘জয় শ্রীরাম’ বনাম ‘জয় বাংলা’ স্লোগানে রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয় এলাকায়। শেষমেশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তৃণমূলের অভিযোগ, ভোটে জয়ী হওয়ার উল্লাসকে ঢাল করে বিজেপি ইচ্ছে করে এলাকায় অশান্তি সৃষ্টি করেছে।

অন্যদিকে, নাটশাল–১ রূপনারায়ণ বহুমুখী প্রাথমিক মহিলা সংঘ সমবায় সমিতির মোট আসন ছিল ১১টি। এর মধ্যে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে ৯ আসনে, ১টি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী এবং ১টি নির্দল প্রার্থী। ভোটের আগে ৪টি আসনে তৃণমূল ও ১টিতে নির্দল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিলেন। রবিবার ৬টি আসনে ভোটগ্রহণে ১২২ জন ভোটারের মধ্যে ১১৮ জন ভোট দেন। ফলাফলে দেখা যায়, ৬টির মধ্যে ৫টিতে জিতে নিয়েছে তৃণমূল। জয় নিয়ে খুশির হাওয়া স্থানীয় ঘাসফুল শিবিরে।

আরও পড়ুন – কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...