Saturday, March 21, 2026

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

Date:

Share post:

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। কমিশন সূত্রে খবর, আগামী ২৯ অগাষ্ট রাজ্যের আরও ১২টি নথিভুক্ত রাজনৈতিক দলকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনের খাতায় নাম থাকলেও বাস্তবে অস্তিত্বহীন অনেক দল নিয়েই প্রশ্ন উঠেছে। সারা দেশে এ রকম মোট ৩৪৫টি দলকে চিহ্নিত করেছে কমিশন। এর মধ্যে ৩৩৪টি দলকেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। শুধু পশ্চিমবঙ্গেই রয়েছে অন্তত ৭২টি নথিভুক্ত কিন্তু অকার্যকর দল।

এর আগে প্রথম দফায় রাজ্যের আটটি দলকে শুনানিতে ডাকা হয়েছিল। কিন্তু মাত্র একটি দল নথিপত্র জমা দিতে সক্ষম হয়। বাকি সাতটির নাম বাদ পড়ে কমিশনের তালিকা থেকে। এবার দ্বিতীয় দফায় ফের ১২টি দলকে তলব করা হয়েছে।

কমিশন সূত্রে জানা যাচ্ছে, নথিভুক্ত থাকার সুবিধায় এই দলগুলি কর ছাড়সহ নানা সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছিল। অথচ কমিশনের পাঠানো চিঠি ‘নো রিপ্লাই’ বলে ফেরত এসেছে। মেসেঞ্জার মারফত যোগাযোগের চেষ্টাও ব্যর্থ হয়েছে। তাই এই দলগুলির বাস্তব অস্তিত্ব নিয়েই সন্দেহ প্রকাশ করেছে কমিশন।

আগামী ২৯ অগাস্টের শুনানিতে হাজির থাকা বা না-থাকার উপর নির্ভর করবে এই দলগুলির ভবিষ্যৎ। যে সব দল অনুপস্থিত থাকবে, তাদের বিরুদ্ধে সরাসরি রিপোর্ট পাঠানো হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে।

আরও পড়ুন – সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ঈদে সৌজন্য শীর্ষাণ্য-মীনাক্ষির: সিপিআইএমের পরিযায়ী প্রার্থীকে কটাক্ষ কল্যাণের

উৎসবের মরশুমে সব ধর্ম-বর্ণ-দল-মতের মিলনই বাংলাকে অন্য সব জায়গার থেকে আলাদা করে রেখেছে। এই রাজ্যের রাজনৈতিক সৌজন্যের উদাহরণ...

“স্ত্রী মানে গৃহপরিচারিকা নন”, দাম্পত্যের সংজ্ঞা বদলেছে: স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের

জেন জি-র যুগে দাঁড়িয়েও যাঁরা ভাবেন সংসার সামলানো আর রান্নাবান্না শুধুমাত্র স্ত্রীর একার দায়, তাঁদের সপাটে জবাব দিল...

কোথায় রক্ষণাবেক্ষণ: ডবল ইঞ্জিন বিহারে ভেঙে পড়ার মুখে বিক্রমশিলা সেতু

বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর...

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...