Saturday, March 21, 2026

TMCP-র প্রতিষ্ঠা দিবসের জাতীয়তাবাদী অভিনন্দন মমতার, নতুন সংকল্পে এগিয়ে যাওয়ার আহ্বান অভিষেকের 

Date:

Share post:

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day)। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় করতে শুরু করেছেন শিক্ষার্থীরা। সোশ্যাল মিডিয়ায় সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে অন্যায়ের সঙ্গে আপোষ না করার বার্তা পোস্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।

মমতা লেখেন, তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি নতুন-পুরোনো সকল সদস্য-সদস্যাকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলাকে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে লড়াই তাতে তারাও সামিল। আজকের এই বিশেষ দিনে আমি আমার নবীন সহকর্মীদের বলব, কোনও অবস্থায় অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। মাথা উঁচু করে বাঁচবে। অন্যায়ের বিরুদ্ধে যেকোনও লড়াইয়ে আমাকে তোমরা সবসময় পাশে পাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ! জয় বাংলা!

অভিষেক লেখেন, আমরা পরিবর্তন, অগ্রগতি এবং সামাজিক ন্যায়বিচারের আন্দোলনের নেতৃত্বে বাংলার যুবসমাজের ভূমিকাকে সম্মান জানাই। TMCP এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে যার মাধ্যমে তরুণ প্রজন্ম নিজেদের মতামত প্রকাশ করতে পারে, স্বপ্ন পূরণের পথে এগিয়ে আগামীর জন্য অবদান রাখে।’ তৃণমূল ছাত্র পরিষদের সব সদস্যদের নতুন সংকল্প এবং নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন অভিষেক।

Related articles

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...